চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ অভিষেকে আশা জাগিয়ে হারল মেয়েরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ন ০৫, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী সাউথ আফ্রিকা। তবুও শুরুটা ভালো করল বাংলাদেশ। ২০৭ রানে প্রোটিয়াদের আটকে দেয় টাইগ্রেসরা। ইতিহাস গড়তে নিগারদের দরকার ছিল ২০৮ রান। প্রথম উইকেটেই প্রায় তিন ভাগের এক ভাগ রান করে দিয়ে যান ওপেনাররা। তবুও শেষ হাসি হাসতে পারলেন না নিগার সুলতানারা।

শনিবার মেয়েদের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফিকার কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ।

ইউনিভার্সিটি ওভালে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অষ্টম ওভারে প্রথম সাফল্য আসে টাইগ্রেসদের। তাজমিন ব্রিটসকে আউট করে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রথম উইকেট নেন ফারিহা তৃষ্ণা।

দ্বিতীয় উইকেটে লারা গুডালকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েন লরা উলভার্ট। ব্যক্তিগত ৪১ রানে রিতু মনির বলে বোল্ড হন লরা। পরের ওভারেই গুডালকে ফেরান অভিজ্ঞ সালমা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো সাউথ আফ্রিকা এক পর্যায়ে ১১৯ রানেই ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে।

ষষ্ঠ উইকেটে ম্যাচের হাল ধরেন ক্লো ট্রায়ন এবং মারিজান কাপ। ৪৫ তম ওভারে ট্রায়নকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন জাহানারা। এরপর আর কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। ২০৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ৭৭ বলে ৩ চারে সর্বোচ্চ ৪২ রান করেন কাপ।

বাংলাদেশের সর্বোচ্চ ৩ উইকেট নেন ফারিহা তৃষ্ণা। মাত্র ৩৫ রান খরুচে তৃষ্ণার অভিষেকও হয়েছে এই ম্যাচেই। দুটি করে উইকেট নিয়েছেন রিতু মনি ও জাহানারা আলম।

Reneta

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে ব্যাটিং করেন টাইগ্রেসদের দুই ওপেনার শামীমা ও শারমিন। তাদের ৬৯ রানের জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশের মেয়েরা।

ব্যক্তিগত ২৭ রানে শামীমা আউট হন খাকার বলে বোল্ড হয়ে। এরপর ৪৪ রানের ব্যবধানে আরও ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষদিকে রিতু মনি ও নিগার সুলতানার জুটি বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগায়।

কিন্তু ৪৬তম ওভারে রিতুকে বোল্ড করে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেন শবনিম ইসমাইল। পরের ওভারে নিগার সাঁজঘরে ফেরেন রান আউট হয়ে। আউট হওয়ার আগে কোনো বাউন্ডারি ছাড়াই ২৯ রান করেছিলেন টাইগ্রেস অধিনায়ক।

১৭৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আয়াবেঙ্গা খাকা। এছাড়া মাসাবাতা ক্লাস নিয়েছেন ২ টি উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: কাপখাকানারী বিশ্বকাপ ২০২২নিগারবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT