‘লক্ষ্য অর্জিত হয়েছে। আমরা কাতার বিশ্বকাপে আছি। আমাদের সঠিক জায়গায় আছি! অক্লান্ত সমর্থনের জন্য সব পর্তুগিজকে ধন্যবাদ! চলো পর্তুগাল!’
নর্থ মেসিডোনিয়াকে প্লে-অফের ফাইনালে হারিয়ে পর্তুগালের বিশ্বকাপে খেলা নিশ্চিতের পর ইনস্টাগ্রাম পোস্টে মনের কথামালা এভাবেই বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
২০০৬ সাল থেকে টানা প্রতিবারই বিশ্বকাপে খেলেছেন রোনালদো। এপর্যন্ত ১৭ ম্যাচে ৭ গোল করেছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে করেছিলেন ৪ গোল। স্পেনের বিপক্ষে পেয়েছিলেন হ্যাটট্রিক।
বিশ্বকাপে সিআর সেভেন যতগুলো ম্যাচ খেলেছেন, তার মধ্যে জয়ের দেখা পেয়েছেন ৬ বার, পরাজয়ের স্বাদ পেয়েছেন ৫ বার ও ড্র নিয়ে মাঠ ছেড়েছেন বাকি ৬ বার।








