চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েন লামিন ইয়ামাল। বুধবার ন্যু ক্যাম্পে ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড। গোলের পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর খুড়িয়ে খুড়িয়ে ছাড়েন ১৮ বর্ষী তারকা।

চোটের কারণে শঙ্কা তৈরি হয় চলতি মৌসুমের অবশিষ্ট অংশ এবং বিশ্বকাপে অংশ নিতে পারবেন কি না ইয়ামাল। যদিও বৃহস্পতিবার জানা গেছে, ইয়ামালকে অস্ত্রোপচার করাতে হবে না। তবে ‘কনজারভেটিভ ট্রিটমেন্ট প্ল্যান’ বা বিশেষ পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। অর্থাৎ লিগের শেষ ছয় ম্যাচে তাকে পাচ্ছে না বার্সেলোনা।

স্প্যানিশ ফুটবল সমর্থকদের জন্য আশার কথা হল, ১৫ জুন আটালাল্টায় কেপ ভার্দের বিপক্ষে স্পেনের বিশ্বকাপ মিশন শুরুর আগেই ইয়ামাল সুস্থ হয়ে উঠবেন বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে। গ্রুপ ‘এইচ’-এ স্পেনের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

ইয়ামালের অনুপস্থিতি বার্সার শিরোপা জয়ের পথে কিছুটা জটিলতা তৈরি করলেও তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে। লিগে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থাকা বার্সার হাতে আর ৬ ম্যাচ রয়েছে। আগামী ১০ মে ন্যু ক্যাম্পে হতে চলা মৌসুমের দ্বিতীয় লিগ ‘এল ক্ল্যাসিকো’ শিরোপা নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে।

মৌসুমে ইয়ামাল সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন। ২৪ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়ামালফিফা বিশ্বকাপ-২০২৬বার্সেলোনালা লিগাস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT