ক্রিকেট

বিশ্বকাপে খেলার আশা শেষ সাইফের

বাংলাদেশ ক্রিকেটার বল ফেলে বলি, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার বল ফেলে বলি, মাঠে খেলছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে বলে-ব্যাটে দারুণ অবদান রেখেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। চার বছর পেরিয়ে আরেকটি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। অথচ এই সময়টায় চোটের সঙ্গে লড়াই কেবল দীর্ঘই হচ্ছে টাইগার পেস অলরাউন্ডারের। দ্রুত জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ২০২৩ সালে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচে দেখা যায়নি তরুণ ডানহাতি পেসারকে। 
 
ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করে টিম টাইগার্সে ফেরার আশা জাগালেও চোট সাইফউদ্দিনকে ছিটকে দিয়েছে আবারও। পুরোপুরি ফিট করে তুলতে আবারও চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
দীর্ঘ দিন ধরে পিঠের সমস্যায় ভুগছেন  সাইফউদ্দিন। বারবার ফিরে আসা এই চোটের উন্নত চিকিৎসার জন্য তাকে কাতার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বছর দুয়েক আগে ইংল্যান্ডে চিকিৎসা হয়েছিল তার।
আরেক পেস বোলিং অলরাউন্ডার অভিষেক দাস ও তরুণ পেসার আশিকুর জামানকেও পাঠানো হচ্ছে কাতার। সব ঠিক থাকলে শনিবার কাতারে যাবেন সাইফ, অভিষেক ও আশিকুর। বিসিবির চিকিৎসা বিভাগ থেকে জানা গেছে, দোহার স্পোর্টস মেডিসিনের বিশেষায়িত একটি হাসপাতালে হবে তাদের চিকিৎসা।
বিষয়:কাতারচিকিৎসাচোটলিড স্পোর্টসসাইফউদ্দিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…