চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের মুখে পাকিস্তানের সেঞ্চুরি ও জয়ের হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ন ০২, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের দেশ ইংল্যান্ডে পা রেখেই যেন উড়ছে পাকিস্তান। টানা তিন ম্যাচে তিন সেঞ্চুরি পেয়েছে তাদের দল। সেঞ্চুরির হ্যাটট্রিকের সঙ্গে জয়েরও হ্যাটট্রিক করেছে সফরকারীরা।

প্রথম ৫০ ওভারের ট্যুর ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন ইমাদ ওয়াসিম। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেন ফখর জামান। আর তৃতীয় ম্যাচটি হয় টি-টুয়েন্টি। সেই ম্যাচে সেঞ্চুরি করেছেন বাবর আজম। টি-টুয়েন্টিতে বাবরের প্রথম সেঞ্চুরির ম্যাচে বুধবার লেস্টারশায়ারের বিপক্ষে ৫৮ রানে জিতেছে পাকিস্তানিরা।

৬৩ বলে ১৩টি চার ও দুই ছক্কায় ১০১ রান করেন আগের ম্যাচেও ফিফটি করা বাবর। ফখর জামানের সঙ্গে ওপেনিংয়ে ১০৪ রানের জুটি গড়েন তিনি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফখর করেন ৩০ বলে ৫২ রান। আর ২০ ওভারে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২০০ রানের।

পাকিস্তান ইনিংসের জবাব দিতে নেমে একেবারেই বাজে শুরু হয় লেস্টারশায়ারের। ৬ ওভারের মধ্যে ৩৯ রানেই তিন উইকেট হারায় তারা।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লেস্টারশায়ার চার বল বাকি থাকতে অলআউট হয় ১৪২ রানে। তাতে ৫৮ রানের জয় আসে পাকিস্তানের।

গত শনিবার কেন্টের বিপক্ষে ১০০ রানের জয় দিয়ে ট্যুর শুরু করে পাকিস্তান। সোমবার নর্থাম্পটনশায়ারের বিপক্ষে তাদের জয় ছিল ৮ উইকেটে।

Reneta

আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর ইংলিশদের সঙ্গে বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সরফরাজের দল। আগামী ৮মে ওভালে হবে প্রথম ওয়ানডে।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT