চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগেরদিন বরখাস্ত স্পেন কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ন ১৩, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের মাত্র ২৪ ঘণ্টা আগে দলের কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করেছে স্পেন। বুধবার এক সংবাদ সম্মেলনে কোচের বরখাস্তের ঘোষণা দেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়েলাস।

মঙ্গলবার জিনেদিন জিদানের আকস্মিক পদত্যাগের ঘোষণার মতোই আকস্মিকই নতুন কোচের নাম জানায় রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপ শুরুর মাত্র দুদিন আগে স্পেন লোপেতেগিকে জিদানের উত্তরসূরি নিয়োগের কথা জানায় ব্লাঙ্কোসরা। আর বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে জাতীয় দল থেকে লোপেতেগিকে বরখাস্ত করা হল।

শুক্রবার পর্তুগাল ম্যাচ দিয়ে বিশ্বকাপ ঘরে ফেরানোর মিশন শুরু করবে স্পেন। তার আগে কানাঘুষা চলছিল বিশ্বকাপের পর ইউরো শিরোপা পুনরুদ্ধারের জন্য লা রোজাদের সঙ্গে নতুন চুক্তি করবেন ৫১ বছরের লোপেতেগি। কিন্তু সব হিসাব-নিকাষ উল্টে দিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে যার তিনি।

রিয়ালের ঘোষণার পরই এ নিয়ে ক্ষেপে যান রুবিয়েলাস। যার সমাপ্তি ঘটল কোচকে বরখাস্তের মধ্য দিয়ে।

সংবাদ সম্মেলনে কোচ বরখাস্তের ঘোষণা দিয়ে রুবিয়েলাস বলে, ‘আমরা লোপেতেগিকে ছাড়াই সামনে চলতে বাধ্য হচ্ছি। আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি এবং নিশ্চয়তা দিচ্ছি তারা (খেলোয়াড়) নতুন কোচিং স্টাফদের সঙ্গে সাধ্যের সবটুকু করবে। তবে আমরা একটা কঠিন পরিস্থিতির ভেতরে রয়েছি।’

কোনও আগাম বার্তা না দিয়েই রিয়ালের কোচ হয়ে যান লোপেতেগি। তবে এটাকে প্রতারণা হিসাবে দেখছেন না স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি। বলেন, ‘আমি এটাকে বিশ্বাসঘাতকতা হিসাবে দেখছি না। কারণ হুলেন খুবই নিরলসভাবে কাজ করেছেন। কিন্তু কাজটা যেভাবে করা হয়েছে, এই কারণেই তাকে সরাতে বাধ্য হয়েছি।’

Reneta

‘তিনি খুবই পেশাদার। কিন্তু কাজটা সঠিক পথে হয়নি। আমাদেরও বিকল্প কোনও পথ নেই। তার মতো লোক এমন কাজ করতে পারেন না।’

রিয়ালে জিদানের উত্তরসূরি হিসাবে অ্যান্টনিও কন্তে, ইয়ুর্গেন ক্লপ, মাউরিসিও পচেত্তিনো, আর্সেন ওয়েঙ্গার, জোয়াকিম লো’র মতো হ্যাভিওয়েটদের নামও শোনা গিয়েছিল। কিন্তু আচমকাই লোপেতেগির নাম ঘোষণা দেয় দলটি।

রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর পর গত ৩১মে আকস্মিকভাবে মাদ্রিদিস্তাদের কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জিদান।

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিডলিড স্পোর্টসহুলেন লোপেতেগি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT