চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিল ক্লিনটনের ক্ষমা করা মামলার নথি প্রকাশ করল এফবিআই

২:১২ অপরাহ্ন ০২, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল নিয়ে কিছুদিন আগেই নতুন করে তদন্তের ঘোষণা দেয় এফবিআই। এখন আবার গোয়েন্দা সংস্থাটি আকস্মিকভাবে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্ষমা করা একটি মামলার নথি প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপি জানায়, ডেমোক্রেটিক দলের এক দাতার স্বামীকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্ষমা করা সংক্রান্ত একটি নথি প্রকাশ করেছে এফবিআই। নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এ নথি প্রকাশ সবাইকে বিস্মিত করেছে।

ব্যবসায়ী মার্ক রিচকে ক্ষমা করা সংক্রান্ত ১২৯ পৃষ্ঠার নথি প্রকাশ ডেমোক্র্যাটদের মনে প্রশ্ন তৈরি করেছে। এতে হিলারিও ইমেইল তদন্তের ঘোষণায় আগে থেকে ক্ষুব্ধ ডেমোক্রেটদের ক্ষোভ আরও বেড়েছে। ২০০৫ সালে কোনো অভিযোগ দায়ের ছাড়াই রিচকে ক্ষমা করার ঘটনা নিয়ে এফবিআইয়ের তদন্ত শেষ হয়।

রিচের নথি সোমবার অনলাইনে প্রকাশিত হলেও মঙ্গলবার এফবিআই এটি তাদের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করে। এফবিআই জানায়, তথ্য স্বাধীনতা আইনের (এফওআইএ) আওতায় তিন বা তার বেশি অনুরোধের প্রেক্ষিতে এ নথি প্রকাশ করা হয়েছে।

হিলারির মুখপাত্র ব্রায়ান ফ্যালন বলেন, এফওআইএতে মামলার তারিখ নথিতে অনুপস্থিত যা উদ্ভট। তিনি বলেন, “এফবিআই কি এখন ৭০-এর দশকে ট্রাম্পের গৃহায়ন নিয়ে বৈষম্যের নথি প্রকাশ করবে?”

হিলারির মুখপাত্রের টুইটবার্তা
হিলারির মুখপাত্রের টুইটবার্তা

এফবিআই এক বিবৃতিতে জানায়, আইন মেনে মামলার নথি প্রকাশ করা হয়েছে। এফবিআই ইঙ্গিত দিয়েছে, প্রাথমিকভাবে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। সামনে আরও তথ্য প্রকাশ করা হতে পারে।

Reneta

যুক্তরাষ্ট্রে কর ফাঁকির জন্য রিচ অভিযুক্ত হন। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম ছিল। ওই সময় তিনি পালিয়ে ছিলেন। রিচের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সময় তিনি সুইজারল্যান্ডে নির্বাসিত জীবনযাপন করছিলেন এবং ২০১৩ সালে তিনি সেখানেই মারা যান।

২০০১ সালের ২০ জানুয়ারি ক্ষমতার শেষ দিনে বিল ক্লিনটন ব্যবসায়ী রিচকে ক্ষমা করে দেন। এফবিআই ওই বছর তাকে ক্ষমা করার বিষয়টি তদন্ত শুরু করে।

রিচের সাবেক স্ত্রী ডেনিস আইজেনবার্গ রিচ ডেমোক্রেটিক দলের একজন বড় দাতা ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: এফবিআইবিল ক্লিনটন
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT