দক্ষিণ কোরিয়ার গানের দল বিটিএস বা বিটিএস ব্যাংটন এর নতুন গান ‘বাটার’ বিলবোর্ড হট ১০০ চার্টের-এর শীর্ষস্থান দখল করে নিয়েছে। মঙ্গলবার রাতে এই খবর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন তারা।
এর আগে আরও তিনবার বিলবোর্ড হট চার্টের শীর্ষস্থান দখল করেছিল বিটিএস। মাত্র নয় মাসে মোট চারবার এই স্থান পেল বিটিএস-এর গান। মাইকেল জ্যাকসনের পরে এটাই রেকর্ড। ১৯৭০ সালে মাইকেল জ্যাকসনের ৫টি গান বিলবোর্ড হট চার্টের শীর্ষে উঠেছিল।
বিশ্বজুড়ে রাজত্ব করা দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘বিটিএস’ গিনেস বুক অব ওয়ার্ল্ডের পাঁচটি রেকর্ড ভেঙেছেন। তার মাঝে চারটিই সদ্য প্রকাশ পাওয়া ‘বাটার’ গানের দখলে।
২৫ মে গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বাটার’ গানের প্রিমিয়ার ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে ২১ মে। ভিডিওটি দেখেছেন ৩.৯ মিলিয়ন ভিউয়ার। এটি এখন পর্যন্ত ইউটিউবে সর্বোচ্চ। এর আগেও এই রেকর্ড ‘বিটিএস’ এর দখলেই ছিল। ‘ডিনামাইট’ গানের জন্য এই রেকর্ড অর্জন করেছিলেন তারা।
‘বাটার’ গানটি ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর রেকর্ডও গড়েছে। মাত্র ২৪ ঘণ্টায় ‘বাটার’ গানটি দেখা হয়েছে ১০৮.২ মিলিয়ন বার। যেখানে বিটিএস এর ‘ডায়নামাইট’ গানটির ২৪ ঘণ্টায় দেখা হয়েছিলো ১০১.১ মিলিয়ন বার।
‘বিটিএস’-এর ঝুলিতে বর্তমানে ২৩টি বিশ্ব রেকর্ড আছে। এই মুহূর্তে সংগীত জগতে তাদেরকেই সবচেয়ে শক্তিধর বলে মনে করা হয়।
Celebrating #1 on #Hot100 with #BTSARMY
Listen #BTS_Butter now!
?https://t.co/ssYJaq7MKR#BTS #방탄소년단 #I_got_that_superstar_glow?#Got_ARMY_Behind_Us pic.twitter.com/rvFRhRivkJ— BTS_official (@bts_bighit) June 2, 2021








