‘মহারাষ্ট্রের এক দুর্গম এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় আমাদের উড়োজাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে। আমাদের উড়োজাহাজ প্রায় বিধ্বস্ত হচ্ছিল। কিন্তু পাইলট খুব দক্ষতার সঙ্গে সামলে নেন। তাকে ধন্যবাদ। তার দক্ষতার কারণেই দুর্ঘটনা হতে হতেও আর হয়নি। ঈশ্বরকেও ধন্যবাদ।’ গতকাল বুধবার বিকালে ভক্তদের উদ্দেশে টুইট করেছেন সানি লিওন।
সানি লিওনের ব্যক্তিগত এই উড়োজাহাজে ছিলেন তার স্বামী ও বন্ধুরা। যেখানে যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়া হয়নি। সবাই বাড়ি ফিরে গেছেন।
সানি টুইটারে আরও লিখেছেন, ‘এখনো সবার আতঙ্ক কাটেনি। আমি তাদের সাহস দেওয়ার চেষ্টা করেছি। এমন ভাব করেছি, যেন কিছুই হয়নি। তবে এটা ঠিক, মধ্য আকাশে পাইলট নিজেও ঈশ্বরকে ডাকছিলেন।’ টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।








