চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনা কমান্ডো অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, ছিনতাই চেষ্টাকারী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার প্রায় তিন ঘণ্টা পর সেনা কমান্ডোদের অভিযানে একজনকে আটক করার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে আইএসপিআর।

আহত অবস্থায় আটক ওই ছিনতাই চেষ্টাকারী নিহত হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরে বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়েছে।

আজ রোববার বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ মডেলের ময়ূরপঙ্খী উড়োজাহাজটি ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। এই ঘটনায় সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা গেছে বলে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ।

ঘটনার পরপরই বিমানটিকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপরে সফল অভিযানের মাধ্যমে আটক করা হয় যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টায় বিমানে থাকা ওই ব্যক্তিকে। প্রাথমিকভাবে তার নাম মাহাদী বলে জানা গেছে, তবে কেনো সে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেছিল তা জানা যায়নি।

বিকেল সাড়ে চারটার দিকে উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে। সেখান থেকে উড়োজাহাজটির দুবাই যাওয়ার কথা ছিল। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দরে অবস্থান করে সেখানকার নিরাপত্তা জোরদার করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিমান ছিনতাই
শেয়ারTweetPin

সর্বশেষ

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT