চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের ক্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ২০তম ষড়যন্ত্র: ওবায়দুল কাদের

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৮:৩২ অপরাহ্ন ২৮, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A

হাঙ্গেরী যাওয়ার পথে বিমানের ক্রটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ২০তম ষড়যন্ত্র বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, বিমানের ঘটনাকে হালকা করে দেখার সুযোগ নেই।

বুধবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আন্তর্জাতিক পানি সম্মেলনে যোগ দিতে হাঙ্গেরী যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরী অবতরণের ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটিই সংশ্লিষ্টদের অবহেলাকে দায়ী করেছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রাথমিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বিমান। গ্রেফতার ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিমান। বিমানে ত্রুটির ঘটনাকে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার অংশ মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পুরো পরিবারকে ধ্বংস করা হয়েছে। কিন্তু চক্রান্ত এখনও শেষ হয়নি। চক্রান্ত এখনও চলছে। শেখ হাসিনাকে বহনকারী বিমানে যে ঘটনা ঘটলো সেটাকে হালকাভাবে উড়িয়ে দেওয়া যাবে না। এর আগে শেখ হাসিনাকে আক্রমণের জন্য ১৯ বার চেষ্টা হয়েছে। বিমানের ঘটনা নিয়ে তা ২০ বার হলো।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২৫ টি সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো এগিয়ে যাচ্ছে। সেই বাংলাদেশকে যারা ব্যর্থ বলে তারাই ব্যর্থ ।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেকের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেছেন, শংকা কেটে গেলেও উদ্বেগ এখনো কাটেনি ।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রক্তাক্ত পথ মাড়িয়ে যেভাবে ফিরে পাওয়া ভোটাধিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সাতক্ষীরায় কালোজিরা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের জেলা আমির আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

জামায়াতের আমীরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT