চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভ্রান্তি না ছড়িয়ে আইনিভাবে মোকাবেলা করুন: হাছান মাহমুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্ত না ছড়িয়ে আইনিভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘পরমানু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়া ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘অমর ২১শে, বর্তমান প্রেক্ষাপট-চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন: এটা দিবালকের ন্যায় স্পষ্ট খালেদা জিয়ার সাক্ষরেই ট্রাস্টের টাকা উত্তোলন করা হয়েছে। এটা নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এতে তারা সফল হবে না। খালেদা জিয়ার দুর্নীতির মামলা নিয়ে বিএনপির নেতাকর্মীরা মায়াকান্না করলেও বিশ্ব সম্প্রদায় খালেদা জিয়ার দুর্নীতির জন্য মায়া কান্না দেখায়নি।

তিনি বলেন: খালেদা জিয়া মেট্রিকে উর্দুতে পাশ করে বাংলায় ফেল করেছেন। তিনি উর্দুকে ভালবাসতেন। তাই তিনি উর্দুতে পাশ করেছেন। ভাষা দিবসে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নেতাদের ভারাক্রান্ত হওয়ার কিছু নেই।

সাবেক এই মন্ত্রী বলেন: আগামী একাদশ নির্বাচন বর্জন করলে বিএনপির আত্মহনন প্রক্রিয়া সম্পন্ন হবে। এখনই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তাদের কাছে দল বড় নাকি দুর্নীতিবাজ দল প্রধান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জোটের উপদেষ্টা সারাহ বেগম কবরীসহ আরও অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াড. হাছান মাহমুদদুর্নীতি মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

দেশ পুনর্গঠন আর মানুষের ভাগ্যন্নোয়নই বিএনপির মূল লক্ষ্য: তারেক রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সিসিডিএম চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন অপরাজেয়

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT