চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিবিসি’র ‘সি’ গেছেন, এবার ইতালির পথে ‘বি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ন ২১, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো। রিয়াল মাদ্রিদের বিখ্যাত ‘বিবিসি’ ত্রয়ী ভেঙেছে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসে যাওয়ার মধ্য দিয়ে। এবার ফিসফাস তার পথ অনুসরণ করতে যাচ্ছেন ত্রয়ীর এক ‘বি’ করিম বেনজেমা। ইতালির আরেক ক্লাব এসি মিলানের সঙ্গে রিয়াল ফরোয়ার্ডের যোগাযোগের বিষয়টি ফাঁস করেছে স্কাই ইতালিয়া।

কেবল এসি মিলান নয়, বেনজেমাকে পেতে আগ্রহের কথা জানিয়েছিল আরেক ইতালিয়ান দল নাপোলিও। যদিও ক্লাব প্রেসিডেন্ট অরেলিও ডে লরেন্তে অস্বীকার করেন যে বেনজেমাকে চায় না তার ক্লাব। এর একদিন পরেই শোনা গেল এসি মিলানের সঙ্গে যোগাযোগ করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলে সুযোগ না পাওয়া বেনজেমা।

ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা ডি মারজিওর টুইটারে জানিয়েছেন, বেনজেমার প্রতিনিধি হয়ে এসি মিলানের কোচ রিনো গাত্তুসো ও স্পোর্টিং ডিরেক্টর মাস্সিমিলিয়ানো মিরাবেল্লির সঙ্গে গত সোমবার আলোচনা করেন লুডোবিচ ফাত্তিজ্জো। এর কিছুদিন আগে বেনজেমার সঙ্গে সরাসরি ফোনে আলাপ করেন গাত্তুসো। ফরাসি ফরোয়ার্ড নিজেও নাকি মিলানে আসার ব্যাপারে তার আগ্রহের কথা বলেছেন।

বেনজেমাকে বছরে ৯ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার আশ্বাস দিয়েছে মিলান। চুক্তি হবে ২০২২ পর্যন্ত। রিয়ালের সঙ্গে বেনজেমার বর্তমান চুক্তি ২০২১ পর্যন্ত।

এখন সবকিছু নির্ভর করছে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপর। স্কাই ইতালিয়া অবশ্য জানিয়েছে, বেনজেমা চলে যেতে চাইলে তার পথে বাধা হবেন না পেরেজ।

অতীতের মৌসুমগুলোতে বেলকে নিয়ে গুঞ্জন থাকলেও রিয়াল তাকে নিয়ে এখন নির্ভাবনায়। বাকি দুজনকে নিয়ে খুব একটা ভাবনা না থাকলেও এই দুজনই এখন হৃদয়ক্ষরণের কারণ হয়ে দাঁড়িয়েছেন রিয়াল ভক্তদের।

Jui  Banner Campaign
ট্যাগ: করিম বেনজেমাক্রিস্টিয়ানো রোনালদোগ্যারেথ বেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কৃষিতে বিনিয়োগে অনন্য উদাহরণ ডা. সানোয়ার হোসেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বারি-৩৩ গমে ভালো ফলন, বাজার দরে শঙ্কা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT