চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০২০
বিনোদন
A A

চলতি বছরে ফিল্ম ক্যারিয়ারে অন্য যেকোন তারকার থেকে অনেক বেশি এগিয়ে আছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার ধূমকেতু, রাত আকেলি হ্যায় ও সিরিয়াস ম্যান এর মত সিনেমা। রিল লাইফে বাজিমাত করতে পারলেও তার রিয়েল লাইফের সংকট যেন কাটছেই না। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে কথা বলেছেন আলিয়ার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে।

মে মাসের মাঝামাঝিতে জানা গিয়েছিল দীর্ঘ ১১ বছরের সংসার ভেঙে নওয়াজউদ্দিন সিদ্দিকীর কাছে বিচ্ছেদ চেয়েছেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী। নওয়াজকে ডিভোর্সের নোটিশও পাঠিয়েছেন আলিয়া। সেসময় ব্যক্তিগত জীবনের এই বিষয়টি নিয়ে নওয়াজ মুখ না খুললেও সম্প্রতি মুখ খুলেছেন অভিনেতা।

পারিবারিক এই বিরোধের কথা বলতে গিয়ে তিনি প্রথমেই বলেন, ‘আমি আমার ব্যক্তিগত সম্পর্কের কোন বিষয় নিয়ে এখানে কথা বলতে পারিনা। তবে, হ্যাঁ আমি আমার সাধ্যমত চেষ্টা করবো আমার সন্তানদের সকল দায়িত্ব পালন করার। আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি। এর থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

স্ত্রী আলিয়ার পাশাপাশি নওয়াজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তার ভাইঝি সাশা সিদ্দিকী। তার অভিযোগ, নওয়াজের ভাই মিনাজুদ্দিন সিদ্দিকী বছরের পর বছর সাশাকে যৌন হেনস্থা করেছেন। কিন্তু এসব জেনেও কখনো প্রতিবাদ করেননি নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে নওয়াজ এসব কথা মিথ্যে বলে দাবি করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়া সিদ্দিকীনওয়াজ উদ্দিন সিদ্দিকীবলিউড অভিনেতাসিরিয়াস ম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT