চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লব সাহা’র কণ্ঠে আশা ভোঁসলের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

ফ্যাশন জগতের মানুষ বিপ্লব সাহা। দেশের জনপ্রিয় একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে তিনি সুপরিচিত। ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’-এর কর্ণধারও। তবে এই পরিচয় ছাপিয়ে তিনি সংগীতশিল্পী হিসেবেও শোবিজে পরিচিত।

এর আগে কনক চাঁপা, আবিদা সুলতানা, দিনাত জাহান মুন্নি, কোনাল, কণা, আঁখি আলমগীর, দেবলীনা সুরসহ অনেক শিল্পীর সঙ্গে শখের বশে গান করেছেন বিপ্লব সাহা।

শখের বসে ওইসব গান করলেও তার ওইসব ডুয়েট গান বেশ সমাদৃত হয়েছিল। এবার বিপ্লব সাহা উপমহদেশের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলের একটি গান নতুন করে গেয়েছেন তার কণ্ঠে।

গানের শিরোনাম ‘আছি গৌর নিতাই নদীয়াতে’, মিউজিকে রাখা হয়েছে নতুন আয়োজন। ভিডিও কনসেপ্ট করেছেন বিপ্লব সাহা নিজেই।

শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে এটি ‘বিশ্বরঙ’-এর এন্টারটেইনমেন্টের ব্যানারে সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই গানের শুটিং করা হয়েছে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও কলকাতায়। গানটির কথা স্বপন চক্রবর্তী’র এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বিসি ইমরান।

চ্যানেল আই অনলাইনকে বিপ্লব সাহা বলেন, গান আমার কাছে রিফ্রেশমেন্টের জায়গা। এই রিফ্রেশে আমি আমার ছোটবেলাকে খুব করে মনে করি। শৈশব, আমার ছাত্রজীবন, দুরন্তপনা সবকিছুই এসব গানে খুঁজে পাই। তখন ক্যাসেট প্লেয়ার ছিল না আমার কাছে। এসব গানগুলো দোকানে দাঁড়িয়ে শুনতাম। মুখস্ত করতাম।

Reneta

তিনি বলেন, ঘুরে ফিরেই এসব গানে আমার নস্টালজিয়া কাজ করে। পুরনো ওইসব সোনালী সময় মনে করি এসব গান গেয়ে। বিল্পব সাহা বলেন, আশা ভোঁসলের এই গানটিও স্মরণকালের সর্বাধিক জনপ্রিয়তার তালিকায়। এ গানটি শুনে বড় হয়েছি। দূর্গা পূজায় একটা গান করতে চেয়েছিলাম। তারপর এই গানটি করলাম। সবাই খুব প্রশংসা করছেন। বলছেন, আমি যেন কনসার্ট করি! আবার অনেকে বিশ্বাসই করছেন না এটা আমার গাওয়া গান, হা হা হা…!

বিপ্লব সাহা’র কণ্ঠে আশা ভোঁসলের গান:

https://www.youtube.com/watch?time_continue=228&v=YyuzJTXqpPQ

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আখি আলমগীরআশা ভোঁসলেকণাকনক চাপাকোনালদিনাত জাহান মুন্নিবিপ্লব সাহাবিশ্ব রঙবিশ্বরঙলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

মার্চ ২৭, ২০২৬
ছবি: প্রতীকী

স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মার্চ ২৭, ২০২৬

মোস্তাফিজের থেকে শেখার অনেককিছু আছে: হারিস রউফ

মার্চ ২৭, ২০২৬

১৮ মাসের লুটপাটে দক্ষিণ সিটির রাজকোষ প্রায় শুন্য: ডিএসসিসি প্রশাসক

মার্চ ২৭, ২০২৬

ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে হুতির যুদ্ধ করার ঘোষণা

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT