চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ‘সুযোগ’, টিকে থাকার দায়িত্ব খেলোয়াড়ের

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:০০ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
হাবিবুল বাশার সুমন

হাবিবুল বাশার সুমন

বিপিএলে ভাল খেলে জাতীয় দলের দরজায় ঢুকে পড়া ক্রিকেটার কম নেই। তাসকিন, বিজয়, শামসুর, আবু হায়দাররা বিপিএলের মঞ্চ রাঙিয়েই জায়গা করে নেন বাংলাদেশ দলে। চলতি আসরে সম্ভাবনার জানান দিয়ে আলোচনায় খুলনার অলরাউন্ডার আরিফুল হক। বল হাতে না নিলেও ব্যাটে জিতিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ। শেষ চারে উঠেছে তার দলও। প্রশংসিত হয়েছে তার ফিনিশারের ভূমিকা।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন খুলনা টাইটানসের পরামর্শক। কাছে থেকে দেখছেন আরিফুলের ব্যাটিং। এই নির্বাচকের কথায় ইঙ্গিত মিলল ‘এ’ দল ও বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) দলে নতুন বছরেই হয়ত দেখা যাবে আরিফুলকে।

‘তার পারফরম্যান্স মুগ্ধ করার মতো। চোখে পড়ার মতো পারফরম্যান্স আরও অনেকেই করেছে। আমাদের নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী যারা ভাল করেছে, তারা এইচপি টিম বা ‘এ’ টিমে কিন্তু খেলেছে। ওখান থেকে নিজেকে পরের ধাপে এগিয়ে নেয়ার ব্যাপারটা সেই খেলোয়াড়টিরই।’

বিপিএলের গত আসরে বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদী মারুফ। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্পে ডাক পড়ে তার। মারকুটে এক ওপেনারের আবির্ভাবের অপেক্ষা ছিল। তবে সেই ক্যাম্পের পর তাকে আর জাতীয় দলের আঙ্গিনায় দেখা যায়নি।

মেহেদী মারুফ প্রসঙ্গে বলতে যেয়েই হাবিবুল মনে করিয়ে দিলেন- জাতীয় দলের জন্য প্ল্যাটফর্মটা তারা করে দিতে পারেন, তবে বাকি কাজটা সেই খেলোয়াড়ের, ‘আমরা সবাইকে সুযোগ দিয়ে থাকি। যে পারফর্ম করে তাকে কোন না কোনোভাবে সামনে নিয়ে আসার চেষ্টা করি। পরে সুযোগ কাজে লাগানো ওই খেলোয়াড়টির উপর নির্ভর করে। ভাল খেলাটা তাকেই চালিয়ে যেতে হবে।’

আরিফুল হক

‘আমরা শুধু বিপিএলের উপরই ফোকাস করি না। যাদের বিবেচনায় রাখি, তাদের উপর ছয় মাস থেকে এক বছর ধরেই নজর রাখি। বিপিএলে যারা ভাল করে, তাদের আন্তর্জাতিক ম্যাচে পারফর্ম করতে সুবিধা। এখানে অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড় খেলে। শেখার সুযোগটা অনেক বেশি।’ যোগ করেন হাবিবুল।

Reneta

বিপিএল শেষে ১০ দিনের বিশ্রাম পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি, ‘আমরা এখনও আলোচনায় বসিনি। বিপিএল শেষ করার পর বসবো। ১০ দিনের মতো হয়ত বিশ্রাম পাবে ক্রিকেটাররা। এরমধ্যে জাতীয় লিগের শেষ রাউন্ডের একটা ম্যাচও আছে। সেটাও হয়ত খেলবে জাতীয় দলের সবাই।’

বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করা চণ্ডিকা হাথুরুসিংহের উত্তরসূরি হিসেবে রিচার্ড পাইবাসের নাম একটু বেশি করেই শোনা যাচ্ছে। পাইপলাইনে আছেন আরও দুজন বিদেশি। কোচ ইস্যুতে হাবিবুল অবশ্য আপাতত কৌশলি, ‘যেই কোচ হোক, বাংলাদেশ দলের ভালর জন্যই আসবেন। আসলে কোচ সবাই ভাল। তাদের কাছ থেকে কতটা কাজ আদায় করছি আমরা, খেলোয়াড়রা কতটা  মানিয়ে নিতে পারছে, সেটার উপর সবকিছু নির্ভর করবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT