বিয়ের পরে যেন নিজেদের জন্য কোনো সময়ই পাচ্ছিলেন লাভ বার্ডসরা। বন্ধুবান্ধব বা পরিবারের লোকজনের নানান ডিনার পার্টিতে অংশ নিতে নিতেই সময় যাচ্ছিলো।
তাই ১৫ দিনের মতো নিজেদের আলাদা খানিকটা সময় কাটাতে মালদ্বীপে চলে গেলেন সদ্যবিবাহিত লাভ বার্ডস বিপাশা বসু আর করণ সিং গ্রোভার।
নিজেদের হানিমুনে কেমন সময় কাটাচ্ছেন এই জুটি। তার একটি ঝলক দেখতেও আগ্রহী তাদের ভক্তরা।
কয়েকদিন আগে এপ্রিলের ৩০ তারিখে রূপকথার মতো এক আয়োজনের মধ্যে দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই জুটি। রবিবার তাই নিজেদের জন্যই উড়াল দিলেন এই জুটি। সোমবার নিজের ইন্সটাগ্রামে হানিমুনের কিছু ছবি শেয়ার করেন বিপাশা।
মেঘ, সূর্য আর বালির অসাধারণ সংমিশ্রণে যেন সাজানো সেই ছবিগুলো। অবশ্য এর সঙ্গে ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন বিপাশা। সেখানে দেখা যায় শান্ত জল আর মেঘের পাশে যেন লুকিয়ে পড়ছে সূর্য।
হানিমুন শেষে ১৩ মে ভারতে ফিরবেন তারা।








