চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপর্যয়ের মুখেও লড়াকু ‘মিরাজ’

সাবিত খানসাবিত খান
১:৩৩ পূর্বাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তার দায়িত্বশীল পারফরম্যান্স আর বিপর্যয়ের মুখে দলকে টেনে তোলার অনন্য উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন যুব বিশ্বকাপে। সেমিফাইনালে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সেই একই ধরণের খেলা উপহার দিয়েছেন ক্রিকেট বিশ্বকে।

ক্যারিবিয়ান পেসারদের আক্রমণে দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে ৭৪ বলে ৬০ রানের একটি লড়াকু ইনিংস খেলেন মিরাজ। মোহাম্মদ সাইফুদ্দিনকে সাথে নিয়ে তার ৮৫ রানের জুটিটিই দলের স্বপ্ন এখনও ফিকে হতে দেয়নি।

২২ তম ওভারে মিরাজ ব্যাট হাতে যখন নামেন ৮৮ রানেই চার উইকেট হারিয়ে দল তখন ধুঁকছে। পরবর্তীতে ২৮ তম ওভারে ফিরে যান ২৪ রান করা জাকির হাসানও। এরপরই মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে আশা জাগানো জুটি করেন তিনি। ৩৬ রান করা সাইফুদ্দিন যোগ্য সঙ্গ দেন অধিনায়ককে।  

এবারের বিশ্বকাপ আসরে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, কোয়ার্টার ফাইনাল এবং আজকের সেমিফাইনালসহ বাংলাদেশ দলের মোট ৫ ম্যাচে অধিনায়ক মিরাজের হাফ সেঞ্চুরির সংখ্যা তিনটি। কোয়ার্টার ফাইনালের পর আজ সেমিফাইনালের ম্যাচেও হাফসেঞ্চুরি করলেন দলের অন্যতম প্রধান এই ব্যাটিং স্তম্ভ।  

এর মধ্যে সেমিফাইনালসহ কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়াও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও ৫১ রান করেছিলেন মিরাজ।

মাঠে এবং মাঠের বাইরে পরিপক্ক আচরণের জন্য প্রশংসিত মিরাজের হাত ধরেই প্রথমবারের মতো আইসিসির কোন টুর্নামেন্টে সেমিফাইনালে বাংলাদেশ। তাইতো মিরাজ ও তার বাহিনীর হাত ধরে ভবিষ্যতে আইসিসির বড় কোনো আসরের শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের ক্রিকেট বোদ্ধাসহ লাখো ক্রিকেটানুরাগী।  

Jui  Banner Campaign
ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মত: রাশিয়ার পর্যবেক্ষক দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হাতিয়ায় গৃহবধু ধর্ষণের অভিযোগে পুলিশের তদন্তে যা জানা গেছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথগ্রহণে নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছবি: সংগৃহীত।

‘বাংলাদেশে আর চলবে না গুপ্ত রাজনীতি’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT