চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিনোদনে ভরপুর কনটেন্ট দেখানোই আমাদের উদ্দেশ্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ন ২৯, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

ভিডিও কন্টেন্ট প্রদর্শনের জন্য টেলিভিশনই ছিলো একমাত্র প্লাটফর্ম। সময়ের সাথে সাথে টেলিভিশনের পাশাপাশি যোগ হতে থাকে দেশি-বিদেশি বিভিন্ন অনলাইন প্লাটফর্মগুলো। করোনাকালের পরিসংখ্যান বলছে, দর্শকের কাছে ওটিটি প্লাটফর্মগুলোর চাহিদা এখন তুঙ্গে!

করোনাকালের মধ্যেই গত জুন মাসে বাংলাদেশে চালু হয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘আড্ডাটাইমস’। ওয়েব সিরিজ, চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, গান সবমিলিয়ে প্রায় হাজারেরও বেশি বিনোদনমূলক কনটেন্ট এই প্লাটফর্মে। আর এসব কারণেই খুব কম সময়েই বাংলাদেশের বিরাট সংখ্যক দর্শকের কাছে পৌঁছুতে সক্ষম হয় প্লাটফর্মটি।

বাংলাদেশের কন্টেন্ট নির্মাণ, এই প্লাটফর্ম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা চ্যানেল আই অনলাইনকে জানান ‘আড্ডাটাইমস’ এর এর হেড অব মার্কেটিং নুসরাত জারিন।

জারিন বলেন, বাংলাদেশে ‘আড্ডাটাইমস’ চালুর উদ্দেশ্য হচ্ছে বিনোদনে ভরপুর কনটেন্ট দর্শকদের দেখানো।

বিদেশি প্লাটফর্ম বলে নাক সিঁটকানোর কোনো কারণ নেই বলেও জানান তিনি। কথা প্রসঙ্গে তিনি বলেন, কখনই মনে করি না বিদেশি এ প্লাটফর্ম এদেশে আসায় কোনো ক্ষতি হবে। লিগ্যালি বাংলাদেশি কারেন্সিতে পে, সরকারি ভ্যাট দিচ্ছি। এ প্রক্রিয়ায় যদি গ্লোবাল প্লাটফর্মগুলো আসে তাহলে অবশ্যই অর্থনৈতিকভাবে দেশের জন্য ভালো হবে।

সময়ের চাহিদায় সম্প্রতি ওটিটি প্লাটফর্মের জোয়ার চলছে। ওই প্রসঙ্গ টেনে নুসরাত জারিন বলেন, সব কনটেন্ট হয়তো সবাই পছন্দ করবেন না। সব শ্রেণির দর্শকদের জন্য যেন কনটেন্ট থাকে ‘আড্ডাটাইমস’ সেই চিন্তা নিয়ে কাজ করছে। অক্টোবর মাস থেকে আমরা নতুনভাবে যাত্রা করতে যাচ্ছি। বাংলাদেশ এবং কলকাতা দুই জায়গায় নতুন কনটেন্ট থাকবে।

Reneta

তিনি বলেন, দর্শক সবসময় ভালো কনটেন্ট দেখার জন্য তৈরি। কোন মাধ্যমে প্রচার হচ্ছে সেটা বিষয় নয়। বই পড়ি, সিনেমা হলে যাই, টিভিতে ভালো ভালো জিনিস দেখি এসব কিছুই গল্পের কারণে। কারণ সবকিছুর মধ্যে ভালো গল্প থাকে। ওটিটিতেও যদি ভালো গল্প সমৃদ্ধ কনটেন্ট দেয়া যায় মানুষ অবশ্যই দেখবে।

বাংলাদেশি কন্টেন্ট নিয়ে জারিন বলেন, এই প্লাটফর্ম চালুর কয়েক মাসের মধ্যে তিনটি বাংলাদেশের ফিকশন দেয়া হয়েছে। আরও নতুন কনটেন্ট দেয়ার প্রক্রিয়া চলছে। করোনার কারণে সিনেমার শুটিং বন্ধ রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের সিনেমা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

বাংলাদেশে ওটিটি প্লাটফর্মের ভবিষ্যৎ ‘অনেক ভালো’ উল্লেখ করে নুসরাত জারিন আরো বলেন, ১৮ কোটি মানুষের কাছে ওটিটি প্লাটফর্ম পৌঁছাতে আরও কয়েক বছর সময় লাগবে। ঘরে ঘরে টিভি, স্মার্টফোন যেতে ৪-৫ বছর লেগেছে। ইন্টারনেটের প্রসারে এটা অনেক বড় বিকল্প। তাই আমি মনে করি, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আগামি কয়েক বছরের মধ্যে ঘরে ঘরে ওটিটি প্লাটফর্ম থাকবে। আড্ডাটাইমস এর টার্গেট অডিয়ান্স বাংলাদেশের সবাই। সবার কাছে পৌঁছুতে আমরা চেষ্টা করছি।

Jui  Banner Campaign
ট্যাগ: আড্ডাটাইমসওটিটি প্ল্যাটফর্মওয়েব সিরিজগানচলচ্চিত্রলিড বিনোদনস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT