বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ।
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম শেখ ফজলে শামস পরশের নাম প্রস্তাব করেন এবং যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এ প্রস্তাবের সমর্থন করেন।
এরপর আর কোন নাম প্রস্তাব না আসায় শেখ ফজলে শামস পরশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শেষে বর্তমানে সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব চলছে।








