কৃষি

বিনা ধান-১৭ যখন কৃষকের আশার আলো

বিনা ধান-১৭ যখন কৃষকের আশার আলো

আমন মৌসুমে আগামজাতের ‘বিনা ধান-১৭’ কৃষকদের মধ্যে আশার আলো জাগিয়েছে। স্বল্পমেয়াদি, খরাসহিষ্ণু হওয়ায় এ জাতের ধান চাষ লাভজনক বলে জানিয়েছে কৃষক। প্রতি একরে ফলন আসে ৬০ থেকে ৭০ মণ। 

বিনা ধান-১৭’র প্রধান বৈশিষ্ট্য এ ধানে সার সেচ কম লাগে। আমনের অন্যান্য জাতের চেয়ে ফলন পেতে সময়ও লাগে কম।

পানি কম লাগার কারণে একে গ্রিণ সুপার রাইস নামেও অভিহিত করেছেন অনেকে। বিনা ধান-১৭ স্বল্প জীবনকালীন হওয়ায় ধান কাটার পর ওই একই জমিতে কৃষক সরিষা কিংবা আলু চাষ করে। পরে জমি তৈরি করে আবার লাগানো হবে বোরো ধানের চারা।

শেরপুর সদর উপজেলার কসবা কাচাড়িপাড়া এলাকায় স্থানীয় ধান চাষি কামরুল হাসান খানের এক একর জমির প্রদর্শনী প্লটে বিনা ধান-১৭ কেটে শুকনা অবস্থায় ৬০ মণ ফলন পাওয়া গেছে।

এবার জেলায় ৮৮ হাজার দুশ’ ২৬ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য নির্ধারন করেছে কৃষি বিভাগ। এ পর্যন্ত আবাদ হয়েছে ৯০ হাজার দুশ’ ৭৫ হেক্টর জমিতে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

বিষয়:সেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…