চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা কর্তনেই ‘আঁখি ও তার বন্ধুরা’

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
৪:২৬ অপরাহ্ন ১৪, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- আঁখি ও তার বন্ধুরা

বিনা কর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড  থেকে ছাড়পত্র পেয়েছে মোরশেদুল ইসলামের শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’।

এ ব্যাপারে ছবির পরিচালক মোরশেদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘গত ৩১ শে অক্টোবর ছবিটি সেন্সর বোর্ড  থেকে ছাড়পত্র পেয়েছে বলে শুনেছিলাম। কিন্তু আমি কাগজপত্র হাতে পেয়েছি এইতো দুদিন হচ্ছে। বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি।’

ছবি মুক্তির তারিখ নিয়ে বলেন, ‘পূর্বনির্ধারিত তারিখ ২২শে ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ছবিটি। ইতোমধ্যে ছবিটির পোস্টারও মুক্তি পেয়েছে।

‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্রের পোস্টার

জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ এবং ‘আমার বন্ধু রাশেদ’-এর পর এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা মোরশেদুল ইসলাম নিয়ে আসছেন ‘আঁখি ও তার বন্ধুরা’ নামের আরো একটি চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ও লাভেলো আইসক্রিমের নিবেদনে এই চলচ্চিত্রটি আসছে ডিসেম্বরের ২২ তারিখে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে জাহিন নাওয়ার হক ইশা। সে একজন অন্ধ কিশোরীর ভূমিকায় অভিনয় করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আঁখি ও তার বন্ধুরাচলচ্চিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT