২০১৬-১৭ মৌসুমে বিনামুল্যে ১ হাজার ৩০০ কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান কর্মসুচির আওতায় চাষীদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সেলিম উদ্দিন।
মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদফতরর ভোলা সদরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজ উদ্দিন। কৃষকের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শামসুদ্দিন।
অনুষ্ঠান শেষে কৃষকের মধ্যে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়।








