করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রাথমিকভাবে ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরির পরিকল্পনা নিয়ে গত চারদিনে প্রায় ৭০০ বোতল তৈরি করা হয়েছে।
ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে ২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক এস এম আব্দুর রহমান এবং বিভাগীয় চেয়ারম্যান ড. সীতেশ চন্দ্র বাছার বলছেন; তাদের যে ফান্ড রয়েছে তা দিয়ে খুব দ্রুতই ২০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা যাবে। পরবর্তীতে তা সব আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
কর্তৃপক্ষ বলছে আর্থিকভাবে সহযোগিতা পেলে সংকট মোকাবিলায় বিনামূল্যে বিতরণের জন্য ব্যাপকভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরির দরকার হলে সেটি করতেও রাজি আছে ঢাবির ফার্মেসি বিভাগ।








