চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ যাচ্ছে ‘অদম্য মেয়ে’দের গ্রামে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ পূর্বাহ্ন ০৭, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ মহিলা অনূর্ধ্ব-১৪ দলে খেলা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের ১০ জন মেয়ের প্রত্যাশা অনুযায়ী তাদের গ্রামে বিদ্যুৎ যাচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ওই গ্রামে বিদ্যুৎ সংযোগের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথি হিসেবে আসা ওই মেয়েরা বলেছিলেন, ‘তাদের গ্রামে বিদ্যুৎ নেই, তাদেরকে নিয়ে বানানো প্রামাণ্য চিত্রটি দেখতে পারবেন না।’ এর প্রেক্ষিতে প্রথম আলোর সহযোগি সম্পাদক আনিসুল হক ওই গ্রামে বিদ্যুৎ চেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

সেই স্ট্যাটাসের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আনিসুল হককে ইনবক্সে জানিয়েছেন, ‘তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। যদিও ওই প্রতিমন্ত্রী বিদেশে আছেন, তবুও তিনি যথাযথ বিভাগকে নির্দেশ দিয়েছেন কলসিন্দুর গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেবার ব্যবস্থা নিতে। শিগগিরই ওই গ্রামে বিদ্যুৎ যাবে।’

প্রথম আলো তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘অদম্য মেয়েরা’ নামে একটি প্রামাণ্য চিত্র বানিয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রথম আলোময়মনসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওটিটিতে দেখুন সময়ের সেরা ইরানি এই ৫ সিনেমা

এপ্রিল ১০, ২০২৬

কানাডায় বাংলাদেশি চলচ্চিত্রের ধারা অব্যাহত রাখতে বাংলা সিনেমা প্রদর্শিত

এপ্রিল ১০, ২০২৬

সংঘাতের পর ইরানে সব ব্যাংকের শাখা পূর্ণমাত্রায় চালুর ঘোষণা

এপ্রিল ১০, ২০২৬

যুক্তরাজ্যে বাড়ছে জ্বালানি খরচ: ট্রাম্পের ওপর বিরক্ত স্টারমার

এপ্রিল ১০, ২০২৬

‘প্রেশার কুকার’ নিয়ে লন্ডন যাচ্ছেন রাফী

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT