বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগামী ৫ বছরে ৩০ হাজার দক্ষ প্রকৌশলী প্রয়োজন হবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি এলএনজি আমদানী করে আগামী এক বছরে গ্যাসের সরবরাহ আরও ৫০ শতাংশ বাড়াবে সরকার।
শনিবার রাজধানীতে মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি -এমআইএসটি আয়োজিত দেশের জ্বালানি চিত্র, পেট্রোলিয়াম ও কয়লা নির্ভর ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা নিয়ে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বক্তারা বিদ্যুৎ ও জ্বালানী খাতের নানা সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ২০২১ সালের মধ্যে স্থলভাগে নতুন ১শ’৮টি স্থানে গ্যাসের অনুসন্ধান চালাবে সরকার। গভীর সমুদ্রে ২১ টি ব্লকে গ্যাসের মজুদ- সম্ভাবনা যাচাইয়ে সার্ভে শুরু করার কথা জানান তিনি। কথা বলেন দক্ষ ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা নিয়েও।
রাজধানীর একটি হোটেলে বিদ্যুৎ ও জ্বালানী খাত নিয়ে ঢাকা চেম্বারের সেমিনার। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী এখাতগুলোর উন্নয়নের সরকারের ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আগামী এক বছরের মধ্যেই গ্যাসখাতের চিত্র পাল্টে যাবে।
বিদ্যুৎখাতের উন্নয়নে দেশের নতুন ইকোনোমিক জোনগুলোতে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








