চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যা বালানকেও কুপ্রস্তাব দিয়েছিলেন পরিচালক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ন ২৯, আগস্ট ২০১৯
বিনোদন
A A

বলিউডের তারকা অভিনেত্রীদের একজন বিদ্যা বালান। বেশকিছু হিট ছবির মালিক এখন তিনি। চরিত্র প্রধান গল্পে এখনো তার জুড়ি নেই। গ্ল্যামারেও তিনি কম যান না। অথচ ক্যারিয়ারের শুরুতে তাকেও কাস্টিং কাউচের ভেতর দিয়ে আসতে হয়েছে!

হ্যাঁ। সম্প্রতি নিজেই একটি সাক্ষাৎকারে পুরনো সেই ট্রমার কথা মনে করলেন বিদ্যা। জানালেন, ক্যারিয়ারের শুরুতে পরিচালকের কুপ্রস্তাব তাকেও পেতে হয়েছে। কিন্তু এসবে সাড়া দেননি তিনি। নিজের অভিনয় গুণেই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেয়েছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে বিদ্যা বালান অভিনীত সুপার ডুপার হিট ছবি ‘মিশন মঙ্গল’। এই ছবির প্রমোশনে বিভিন্ন জায়গায় ছুটেছেন বিদ্যা। কথা প্রসঙ্গে কাস্টিং কাউচ নিয়েও কথা বলেছেন বিস্তর।

হেভিওয়েট বাবা-কাকা-মামা না থাকলে ভারতীয় ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের পাল্লায় পড়া যেন নিয়মিত ঘটনা! এমনকি কাস্টিং কাউচের পাল্লায় পড়েছিলেন খোদ বিদ্যা বালান। এমনটা জানিয়ে তিনি বলেন, বলিউডে আসার আগে আসার আগে তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন। আর সেখানেই এক পরিচালক তার সঙ্গে খারাপ ব্যবহার করেন।

বিদ্যা জানান, চেন্নাইতে থাকাকালীন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এক পরিচালক। গুরুত্বপূর্ণ কথা বলতেই তিনি এসেছিলেন। বিদ্যা তার সাথে কফি শপে যাওয়ার প্রস্তাব দিলেও তার প্রস্তাব মানতে চাননি ওই পরিচালক। বারবার নাকি অভিনেত্রীর ঘরেই কথা বলবেন বলে জানান। তখন ওই পরিচালকদের ব্যবহার ভাল লাগেনি বিদ্যার। তিনি সঙ্গে সঙ্গে তাঁর ঘরের দরজা খুলে পরিচালককে বাইরের রাস্তা দেখিয়ে দেন। অপমানটা সহ্য করতে পারেননি সেই পরিচালক! বেরিয়ে যান ঘর থেকে। এই ঘটনার পর বিদ্যা বহুদিন দুঃস্বপ্ন দেখতেন। বলা যায় একরকম ট্রমার মধ্যে চলে গিয়েছিলেন যার থেকে বেরতে অনেকটা সময় লেগেছিল।

তবে ওই পরিচালক ভারতীয় দক্ষিণী ছবির নাকি বলিউডের, সে কথা বলেননি বিদ্যা।

Reneta

প্রসঙ্গত, গেল বছর বিশ্বব্যাপী হ্যাশ ট্যাগে মিটু আন্দোলন বেগবান হলে বলিউডে তা আছড়ে পড়ে। তখন কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছিলেন বলিউডের বেশকিছু নামিদামি অভিনেতারাও।

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডবিদ্যা বালানমিটু
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT