ওঁরাও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শতভাগ শিশু বিদ্যালয়ে যাচ্ছে। উচ্চ শিক্ষায় অংশগ্রহণও বাড়ছে তাদের। রাজশাহীর ওঁরাও পল্লীর শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য শিক্ষাকে গুরুত্ব দিতে শিখেছে তারা।
রাজশাহী মূল শহর থেকে ২০ কিলোমিটারের পথ পার হয়ে যেতে হয় ওঁরাও পাড়া। মূল সড়কের এক পাশে ওঁরাও আর অন্য পাশে সাওতাল জনগোষ্ঠীর বসবাস।
কথা হলো ওঁরাও পাড়ার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। নিজেদের এগিয়ে যাবার গল্প শোনালো তারা। শিক্ষার্থীরা বলছে, নানামুখী সুযোগ সুবিধা বৃৃদ্ধি পাওয়াতে শিক্ষায় অংশগ্রহণ বাড়ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই অংশটির।
তবে সরকারি চাকরিতে এখনো ওঁরাও জনগোষ্ঠীর অংশগ্রহণ কম বলে আক্ষেপ আছে তাদের। কিন্তু বিভিন্ন কলেজ আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বাড়ায় ভবিষ্যতে কর্মস্থংনেও ওঁরাও জনগোষ্ঠী সমান সুযোগ পাবে বলে মনে করেন এই জনগোষ্ঠীর শিক্ষিত তরুণরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








