চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশীদের নিরাপত্তা শঙ্কায় মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ পূর্বাহ্ন ১৮, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশে বসবাসকারী পশ্চিমা নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে শনিবার এক সতর্ক বার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এধরনের হামলার বিষয়ে নির্ভযোগ্য তথ্য রয়েছে দাবি করে আবাসিক হোটেলগুলোতে যেখানে পশ্চিমারা থাকে সেখানেও হামলা হতে পারে বলে নিরাপত্তা বার্তায় জানিয়েছে তারা।

তবে এর একদিন আগেরই এক বার্তায় বিদেশীদের উপর হুমকি এখনও হ্রাস পায়নি বলে উল্লেখ করলেও সন্ত্রাসী হামলার এমন ভীতিকর আভাস ছিলো না।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জারি করা নিরাপত্তা বার্তায় নির্ভরযোগ্য তথ্য সূত্রের বরাতে লেখা হয়, বিদেশী নাগরিকদের অব্যাহত হুমকির প্রেক্ষিতে পশ্চিমা নাগরিকদের উপর গত ২৮ সেপ্টেম্বর ইতালিয়ান নাগরিক এবং ৩ অক্টোবর জাপানি নাগরিক হত্যায় আইএসআইএল দায় স্বীকার করেছে উল্লেখ করে ভবিষ্যতে পশ্চিমারাসহ যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপরও হামলা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে তারা।

বিদেশীদের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধিতে বাংলাদেশের নিরাপত্তা সংস্থার পদক্ষেপের প্রশংসা করলেও সন্ত্রাসী হুমকিকে বাস্তব ও বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ ও অবস্থান গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও ব্যক্তিগত নিরাপত্তার ব্যপারে সজাগ থাকতে জোড় দেয়ার পাশাপাশি স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও অবহিত থাকার বিষয়ে জোড় দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকার্ত এবং তাদের পরিবারের অধিকাংশ প্রকাশ্য স্থানের যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও পায়ে হেঁটে, মোটরসাইকেলে, বাইসাইকেল রিকশা বা অন্যান্য খোলা বাহনে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। দূতাবাসের নিরাপত্তা অফিসের অনুমতি ছাড়া আন্তর্জাতিক হোটেলগুলোতে অনুষ্ঠানসহ বৃহৎ সমাবেশে উপস্থিত থাকাও নিষিদ্ধ।

Jui  Banner Campaign
ট্যাগ: বিদেশী খুনবিদেশী হত্যামার্কিন দূতাবাসসতর্ক বার্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT