চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি দর্শনার্থীদের ভ্যাকসিনের প্রমাণ চাওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সব বিদেশি সফরকারীদের পুরোপুরি ভ্যাকসিন গ্রহীতা হতে হবে এমন পরিকল্পনা গ্রহণ করছে বাইডেন প্রশাসন। বিশ্বের বেশিরভাগ দেশের ওপর দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিচ্ছে দেশটি। রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজ দেশে আবার সফর চালু করতে চায়, তাতেই কেবল দেশটির বিমান ও পর্যটনশিল্প উন্নত হবে। কিন্তু এখনও সেখানে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রবল বিস্তারের কারণে দ্রুতই নিষেধাজ্ঞা তুলতে তৈরি না তারা।

সেখানকার এক কর্মকর্তা বলেন, বাইডেন প্রশাসনের ভেতরেই একটি কর্মী গোষ্ঠী রয়েছে তারা ‘যখন আমরা ভ্রমণ পুনরায় খুলতে পারবো তখনকার জন্য একটি নতুন সিস্টেম প্রস্তুত করার কাজ করছে’। সেই পর্যায়ক্রমিক পদ্ধতি যা সময়ের সাথে সাথে সীমিত কিছু ব্যতিক্রম ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের (সব দেশ থেকে) সম্পূর্ণরূপে ভ্যাকসিন দেওয়ার কথা বলবে।

যুক্তরাষ্ট্র প্রথম ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োগ করে চীনের উপর ২০২০ সালের জানুয়ারিতে। তারপর ধীরে ধীরে বিভিন্ন দেশ সেই নিষেধাজ্ঞার তালিকায় যোগ হয়। সর্বশেষ মে মাসে ভারতের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। হোয়াইট হাউজ এখন ওইসব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ খুঁজছে।

গতমাসে রয়টার্সের এক রিপোর্টে বলা হয়, কিভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় তার আলোচনায় হোয়াইট হাউজ বিদেশি ভ্রমণকারীদের ভ্যাকসিন গ্রহণের উপর বেশ জোর দিয়েছে।

ওই কর্মকর্তা জানান, ওয়ার্কিং গ্রুপটি নতুন কোনো নীতি ও পরিকল্পনা পদ্ধতি তৈরি করছেন যেন সঠিক সময় আসলে নতুন পদ্ধতিতে স্থানান্তর করা যায়।

Reneta

কানাডা, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ ভ্যাকসিন গ্রহণকারী আমেরিকানদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

হোয়াইট হাউস এয়ারলাইন্স এবং অন্যান্যদের সাথে আলোচনা করেছে যে এই পদ্ধতিতে কিভাবে বিদেশি দর্শনার্থীদের জন্য ভ্যাকসিন প্রয়োজন নীতি বাস্তবায়ন করবে। প্রশাসনকে অবশ্যই কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যার মধ্যে একটি হলো ভ্যাকসিন গ্রহণের কোন প্রমাণ তারা গ্রহণ করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এমন কিছু ভ্যাকসিন গ্রহীতাদের গ্রহণ করবে কিনা যে ভ্যাকসিন কিছু দেশ ব্যবহার করছে কিন্তু মার্কিন নিয়ন্ত্রকদের দ্বারা অনুমোদিত হয়নি।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশিরভাগ অ-মার্কিন নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যারা গত ১৪ দিনের মধ্যে যুক্তরাজ্যে, সীমান্ত নিয়ন্ত্রণবিহীন ইউরোপের ২৬টি শেনজেন দেশ, আয়ারল্যান্ড, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান এবং ব্রাজিল সফর করেছেন।

তারপরও এসব নিষেধাজ্ঞা তুলতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস লেগে যাবে বলেই ধারণা সংশ্লিষ্টদের।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিনযুক্তরাষ্ট্ররয়টার্সহোয়াইট হাউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই: আইজিপি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT