চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি দক্ষ কর্মীদের ভিসা ও গ্রিন কার্ড বন্ধ করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ন ২৩, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসকে সামনে রেখে মার্কিন নাগরিকদের সুবিধার্থে এইচ-১বি সহ বিদেশি দক্ষ কর্মীদের ভিসার অনুমোদন দেওয়া ২০২০ সাল পর্যন্ত বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে এই সময় গ্রিন কার্ডও প্রদান করবে না ট্রাম্প প্রশাসন।

পরবর্তীকালে সর্বোচ্চ দক্ষ ও বেতনভুক্ত আবেদনকারীদের অগ্রাধিকার দিয়ে নানাবিধ স্থায়ী পরিবর্তনের পথেও হাঁটবে বলছে মার্কিন সরকার।

বিবিসি বলছে, এইচ-১বি ভিসাধারীর সাথে এইচ-৪ ভিসা স্থগিত রাখা হচ্ছে। পাশাপাশি কম দক্ষ কর্মীদের জন্য এইচ-২বি, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মীদের জন্য কয়েকটি জে ক্যাটাগরি এবং সংস্থার মধ্যে বদলির জন্য এল-১ ভিসাও দেওয়া হবে না। এতে করে মার্কিন নাগরিকদের জন্য ৫ লাখ ২৫ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

গত সপ্তাহ পর্যন্ত করোনাভাইরাসের কারণে ৪৬ মিলিয়ন মার্কিন নাগরিক চাকরি হারিয়েছেন, এসময় নির্বাচনের আগে ট্রাম্প কিছুটা শক্তি সঞ্চার করতে চান বলছেন অনেকে।

হোয়াইট হাউস বলছে, এই পদক্ষেপটি মহামারীর ফলে ক্ষতিগ্রস্থ কর্মসংস্থানে কিছুটা স্বস্তি ফিরে আসবে এবং অর্থনীতিক অবস্থা উন্নত হবে।

অনেকে বলছেন, আমেরিকানদের চাকরি রক্ষায় ট্রাম্প প্রশাসনের এটি একটি দারুণ উদ্যোগ।

Reneta

তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই নীতির ফলে সব থেকে বেশি সমস্যায় পড়তে চলেছেন ভারতীয়রা। প্রতি বছর দক্ষ বিদেশিদের ৮৫ হাজার এইচ-১বি স্বল্পকালীন কাজের ভিসা প্রদান করে যুক্তরাষ্ট্র। যাদের মধ্যে ৭০ শতাংশ ভারতীয়। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে ভারতীয়দের মধ্যে চিন্তার ছাপ পড়েছে।

অনেক সমালোচক বলছেন, হোয়াইট হাউস তাদের অভিবাসন আইন কঠোর করার জন্য করোনা মহামারীকে কাজে লাগাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

এপ্রিল ৮, ২০২৬

ইরানের রাস্তায় রাস্তায় আনন্দ উল্লাস

এপ্রিল ৮, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর দাবি জোরালো

এপ্রিল ৮, ২০২৬

দেশজুড়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বিল আকারে পাস অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT