চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশগামীদের ধোঁকায় ফেললে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রিক্রুটিং এজেন্সির কেউ বিদেশগামীদের ধোঁকায় ফেললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন: ‘বিমানবন্দরে ফেরত আসা অভিবাসীদের হয়রানি বন্ধে পদক্ষেপ নেয়া হয়েছে, দেশে রিক্রুটিং এজেন্সির যারা বিদেশগামীদের হয়রানি করবে সেসব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদেশেও অনুরোধ করবো এ ধরনের এজেন্সির জন্য ব্যবস্থা নিতে।’

‘‘অনেকে সবকিছু ছেড়ে বিদেশে চলে যায়। ধোঁকায় পড়ে যায়। অনুরোধ করবো এ ধরনের ধোঁকায় যেনো তারা না পড়ে। যারাই বিদেশে কাজ করবেন এবং যারাই বিদেশে পাঠাবেন তাদের আরো যত্নবান হবেন।’’

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের কাজে যাতে ঠিকমত লাগে আমরা সেদিকে খেয়াল রাখছি উল্লেখ করে শেখ হাসিনা বলেন: ‘প্রবাসীরা যেনো অবৈধভাবে টাকা না পাঠায় সে ব্যবস্থাও করেছি। প্রবাসী কল্যাণ ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করেছি। ঋণ নেয়া, ঋণ পরিশোধ, টাকা পাঠানো, আবার দেশে এসে সেই টাকা যেনো তারা ব্যবহার করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে সে ব্যবস্থা করেছি।’

নারী কর্মীদের উপর নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন: ‘নারীরা যাতে বিদেশে যেয়ে হয়রানির শিকার না হয় সে বিষয়ে পদক্ষেপ নিয়েছি। তারা যেনো উপযুক্ত প্রশিক্ষণ ‍নিয়ে বিদেশ যেতে পারে; সেজন্য তাদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছি। কারণ সঠিক প্রশিক্ষণ না নিয়ে গেলে নানারকম নির্যাতনের শিকার হতে হয় তাদের।’

‘‘অনেককে দেখেছি যখন বিদেশে যায় জামিজমা সব বিক্রি করে নিঃস্ব হয়। এমনটা যেনো না করতে হয় সেদিকেও লক্ষ্য রাখছি।’’

Reneta

এ সময় বিদেশে নিজের দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে যারা বিদেশে কাজ করছেন; তাদের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক অভিবাসী দিবসপ্রধানমন্ত্রীপ্রবাসীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নির্বাচন উত্তর সহিংসতা: ৪ কৃষকের বাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT