চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়ী সিরিজে মাইলফলকের সামনে ইউনিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ন ২১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

একসঙ্গে বিদায় নিবেন পাকিস্তানের দুই ব্যাটিং স্তম্ভ। মিসবাহ-উল-হক এবং ইউনিস খান। মিসবাহ আবেগে ভেসে যাবেন, ইউনিসও তাই। তবে দ্বিতীয়জনের আবেগের সঙ্গে যুক্ত হবে একটি ‘প্রথমের মাইলফলক’। প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রান করার সুযোগ ইউনিসের সামনে।

ওয়েস্ট ইন্ডিজে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন টেস্টের সিরিজ। ইউনিস ১০ হাজার রান থেকে ২৩ কদম দূরে।

২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় ইউনিসের। শুরু থেকেই ধারাবাহিক তিনি। সেঞ্চুরি আছে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে। ডাবল আছে ভারত এবং ইংল্যান্ডের বিপক্ষে।

১০ অথবা বেশি টেস্ট খেলা পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে ইউনিসের গড়ই বেশি, ৫৩.০৬।

উইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টেস্ট রেকর্ড খুব একটা খারাপ নয়। ৪৯ টেস্টের ১৮টিতে জয়। ১৬টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

Reneta

তবে ক্যারিবিয়ানদের মাটিতে এই চিত্র সম্পূর্ণ উল্টো। লারার দেশে কখনও টেস্ট সিরিজ তো জিততে পারেইনি পাকিস্তান, টেস্ট জয়ই হাতে গোনা—২৩ টেস্টে মাত্র ৫টি।

এই ইতিহাস পাল্টাতে হলে বিদায়ী নায়কদের নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। মিসবাহ, ইউনিস নিশ্চয়ই সেটা জানেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনিসমিসবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোববার ইস্টার সানডে

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিকাগোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুয়েট টিমের সাফল্য

মার্চ ৩১, ২০২৬

সিঙ্গাপুরে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬

পর্দায় ‘চিত্রা‘র রাজত্ব, অভিভূত সাবিলা

মার্চ ৩১, ২০২৬

বল দখলে আধিপত্য রেখেও প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT