একই সাথে সেরা পরিচালক ও সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া নিশ্চয়ই কম কথা নয়! সেটাই করে দেখালেন এই সময়ের বলিউডের পাড়ার গুণী অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। বিতর্কিত ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ ছবিতে অভিনয় করে নিউইয়র্কের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। মজার ব্যাপার হল অলঙ্কৃতা শ্রীবাস্তবের এই ছবিকে প্রদর্শনের ছাড়পত্রই আটকে দেয় ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড।
তাদের অভিযোগ, ছবিতে অসংখ্য যৌন দৃশ্যের ছড়াছড়ি রয়েছে। এছাড়া সংলাপগুলোও নাকি অতটা শালীন নয়। কিন্তু একের পর এক আন্তর্জাতিক পুরস্কার জিতেই চলেছে ছবিটি।
উৎসবে কঙ্কনার সাফল্য কেবল এখানেই সীমাবদ্ধ নয়। এ বছর পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার। কিন্তু শুরুতেই বাজিমাত করে দিলেন। ‘এ ডেথ ইন দ্য গুঞ্জি’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি।
মেয়ের এমন সাফল্যে ভীষণ খুশি কঙ্কনার মা আরেক গুণী নির্মাতা অপর্ণা সেন। বললেন, ‘ছবিতে কী দেখাতে চাচ্ছে, সে ব্যাপারে কঙ্কনার ধারণা একেবারেই পরিস্কার। তাকে নিয়ে অভিভূত আমি।’
তবে কঙ্কনার ছবিটি এখনো ভারতে মুক্তি পায়নি। এতে অভিনয় করেছেন তিলত্তমা সোম ও ওম পুরীর মতো অভিনেতা। হিন্দুস্তান টাইমস।


‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ ছবির টিজার :








