চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিডিনিউজ টোয়েন্টিফোর সম্পাদকের আগাম জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২০
- সেমি লিড, আদালত
A A

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তৌফিক ইমরোজ খালিদী আগাম জামিনের আবেদন করেন। এরপর আদালত তার আবেদনের শুনানি নিয়ে তাকে আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

আজ আদালতে তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরসিদ আলম খান। শুনানিতে আইনজীবী আবদুল মতিন খসরু আদালতকে বলেন, ‘এই মামলার উদ্দেশ্যই হচ্ছে তৌফিক ইমরোজ খালিদীকে অপমান-অপদস্থ করা।’

গত ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১-এ তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করেন। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় করা মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার ‘বৈধ কোনো উৎস’ দুদক পায়নি। এছাড়া, ‘ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে’ ওই অর্থ অর্জন করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়।

এর আগে গত ছরের শেষ দিকে অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম এলআর গ্লোবাল বাংলাদেশের কাছ থেকে ৫০ কোটি টাকা বিনিয়োগ পাওয়ার তথ্য প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ এর সপ্তাহ দুই পরই দুদকের এই অনুসন্ধান শুরু হয়৷ এর প্রায় সাড়ে আট মাস পর দায়ের করা মামলায় বিনিয়োগের ওই টাকা ‘অবৈধ প্রক্রিয়ায়’ অর্জন করা হয়েছে বলে অভিযোগ করে দুদক।

Jui  Banner Campaign
ট্যাগ: দুদকহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকির অভিযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীর হজ অনিশ্চিত

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কাকে ভোট দিবেন ওমর সানী, জানিয়ে ফেসবুকে পোস্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উপদেষ্টা হিসেবে নিজেকে ৭০ প্লাস মার্কস দিয়ে যাবো: অর্থ উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT