বেনিন বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো সেনা কর্মকর্তাদের বিজয়ী বীর হিসেবে স্মরণ করার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ। এছাড়া দেশে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহ ও সেনা হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন তিনি।
একই সঙ্গে তাদের জন্য দেশে স্মৃতিস্তম্ভ তৈরি করে দিনটিকে বিশেষভাবে স্মরণের আহ্বান জানান তিনি। ২০০৩ সালের ২৫ ডিসেম্বর জাতিসংঘ মিশন থেকে দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় নিহত সেনা কর্তাদের স্মরণসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ।
সাবেক এই রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় নিজের সফলার কথা তুলে ধরে বলেন, বিডিআর বিদ্রোহে নিহতদের জন্য এখনও তার মন কাঁদে। সাবেক এই রাষ্ট্রপতি ওই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করেন।







