চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়-নাসিরের সেঞ্চুরিতে প্রাইমের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ন ১৮, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এনামুল হক বিজয় ও নাসির হোসেনের সেঞ্চুরিতে ৩১৪ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পরে রাকিবুল হাসানের দারুণ বোলিংয়ে রূপগঞ্জ টাইগার্সকে ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাটিং পায় প্রাইম। দলটির ওপেনার বিজয় ১২৫ বলে ১২৭ রান করেন। মারেন আটটি করে চার-ছয়। মিডলঅর্ডার ব্যাটার নাসির ১০৩ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। মারেন ১৩ চার, দুই ছক্কা।

তৃতীয় উইকেট জুটিতে দুজনে যোগ করেন ১৯৬ রান। তাতে ৫০ ওভারে ৬ উইকেটে তিনশর বেশি সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। জবাবে ৪৪.২ ওভারে ২২৮ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ ক্রিকেটার্স।

ভারতীয় রিক্রুট অপরাজিৎ বাবা সর্বোচ্চ ৭৯ রান করেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা জাকির ৬৩ রান করেন। রাকিবুল নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন অলক কাপালি ও নাহিদুল ইসলাম।

তিন নম্বর মাঠে অপর ম্যাচে ইমরুল কায়েসের সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪৯ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ইমরুলের ১২২, সাইফ হাসানের ৭৮ ও নুরুল হাসান সোহানের ৬৪ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ২৯৭ রানের লড়াকু সংগ্রহ পায় শেখ জামাল। জবাবে ১৫ বল আগে ২৪৮ রানে অলআউট হয় মাশরাফী বিন মোর্ত্তজার রূপগঞ্জ। সানজামুল ইসলাম নেন ৫ উইকেট।

Reneta

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মেহেদী মারুফের ৯০ রানের ইনিংসে ভর করে সিটি ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। কাজী অনিকের পেস তোপে ১৯৯ রানে গুটিয়ে যায় সিটি। আসিক উল ইসলাম সর্বোচ্চ ৫১ রান করেন। বাঁহাতি পেসার অনিক ৯.৫ ওভারে মাত্র ৩০ রানে তুলে নেন ৬ উইকেট।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ বল আগেই জয়ের বন্দরে পৌঁছায় গাজী গ্রুপ। ১১৩ বলে ৯০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন মারুফ।

Jui  Banner Campaign
ট্যাগ: এনামুলডিপিএল-২০২২নাসিরপ্রাইম ব্যাংকবিকেএসপিরূপগঞ্জলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT