প্রতি বছরই নানান আয়োজনে বিজয় উৎসব উদযাপন করে চ্যানেল আই। গেল বছর করোনাভাইরাসের কারণে ভার্চুয়ালি উদযাপিত হয়েছিল বিজয় উৎসব! তবে এ বছর স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে উদযাপন হবে ‘বিজয়ের ৫০’ শীর্ষক বিজয় মেলা।
চ্যানেল আইয়ের উদ্যোগে ঐক্য ডটকম ডটবিডি ‘বিজয়ের ৫০’ বিজয় মেলায় দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে ‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান ধারণ করে এগিয়ে যাওয়া গণমাধ্যমটি।
সকাল ১১টা ৫ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত চ্যানেল আই প্রাঙ্গনে চলবে বিজয় মেলা।
অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ হয়েছে।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়।
ছবি: ফাহমিদুল ইসলাম শান্তনু












