চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেপির আন্তর্জাতিক বিষয়ক প্রধানের সাথে আওয়ামী লীগের বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ন ১৪, মার্চ ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকায় সফররত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়ালে’র সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

সোমবার রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও কাজী জাফরউল্লাহ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জসহ উচ্চপদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপি’র মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা করে বৈঠকে বিজয় চৌথাইওয়াল বলেন, করোনাভাইরাস মোকাবেলায় শেখ হাসিনা একজন সফল প্রধানমন্ত্রী। করোনার সময়েও তিনি যেভাবে বাংলাদেশের অর্থনৈতির চাকা সচল রেখেছেন তা অবশ্যই প্রশংসার দাবী রাখে।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন। গত এক দশকে নরেন্দ্র মোদী সরকারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিজেপি সব সময় আওয়ামী লীগের সফলতা কামনা করে বলেও জানান বিজয় চৌথাইওয়াল।

Reneta

তিনি আরও বলেন, বিজেপির তরুণ নেতাদের সাথে সাথে আওয়ামী লীগের তরুণ নেতাদের যোগাযোগ আরও বাড়াতে হবে। একই সাথে নারী সদস্যদের মধ্যেও সম্পর্কের উন্নয়ন করতে হবে। তারা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করতে পারলেই সম্পর্কের আরও উন্নয়ন হবে।

বিজয় চৌথাইওয়াল বলেন, করোনাকালীন আমাদের মধ্যে যোগাযোগ বাধাগ্রস্ত হয়েছে, এখন তা বাড়াতে হবে।

বৈঠকে তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বিজেপির পক্ষ থেকে আরও বড় টিম বাংলাদেশ সফরে আসবে বলেও জানান। একই সাথে আওয়ামী লীগের প্রতিনিধি দলকে ভারতে সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বাংলাদেশে এসেছিলেন। এছাড়াও সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। এর ফলে দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

এর আগে সকালে বিজয় চৌথাইওয়াল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজয় চৌথাইওয়াল কেন্দ্রীয় ১৪ দল, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি ও সংসদীয় স্থায়ী কমিটির সাথে বৈঠক করবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিজেপিভারতীয় জনতা পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

মার্চ ২৬, ২০২৬

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT