চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিএমইএর দায়িত্বে ফারুক হাসানের নতুন পরিচালনা বোর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর দায়িত্ব গ্রহণ করলেন নতুন সভাপতি ফারুক হাসানের পরিচালনা বোর্ড। আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব নিয়েছে নতুন বোর্ড।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিজিএমইএ’র পিআর অ্যান্ড মিডিয়া সেল আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমান কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।

এ সময় বিদায়ী বোর্ড (২০১৯-২০২১) নতুন বোর্ডের (২০২১-২০২৩) সভাপতি ফারুক হাসানসহ অন্যান্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার।

বিজিএমইএর নতুন সভাপতি ফারুক হাসানের নেতৃত্বাধীন নতুন বোর্ডের প্রথম সহসভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের সৈয়দ নজরুল ইসলাম। আর সংগঠনটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন এস এম মান্নান কচি।

এছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব নেয়া বাকি ৫ জন হলেন- শহীদউল্লাহ আজিম (ঢাকা), খন্দকার রফিকুল ইসলাম (ঢাকা), মিরান আলী (ঢাকা), মো. নাছির উদ্দিন (ঢাকা) এবং রকিবুল আলম চৌধুরী (চট্টগ্রাম)।

Reneta

এর আগে গত১১ এপ্রিল ২০২১-২০২৩ মেয়াদের জন্য নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে সভাপতি ও ৭ জন সহসভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ১২ এপ্রিল তাদের নির্বাচিত করা হয়। এরপর আজ মঙ্গলবার তারা দায়িত্ব গ্রহণ করেন।

করোনা সংক্রমণের মধ্যেই গত ৪ এপ্রিল বিজিএমইএ’র দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হন। আর সাবেক সভাপতি ড. রুবানা হকের সমর্থিত প্যানেল ফোরাম থেকে জয়ী হয়েছিলেন ১১ জন।

নির্বাচনে সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন- প্যানেল লিডার ফারুক হাসান, এস এম মান্নান কচি, আরশাদ জামাল দিপু, শহিদুল্লাহ আজিম, শিরিন সালাম ঔশি, আসিফ আশরাফ, মহিউদ্দিন রুবেল, তানভির আহমেদ, মো. খশরু চৌধুরী, আব্দুল্লাহিল রাকিব, হারুন অর রশিদ, রাজিব চৌধুরী, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, ইমরানুর রহমান, নাসির উদ্দীন, সাজ্জাদুর রহমান মৃধা শিপন।

ফোরামের বিজয়ীরা হলেন- ড. রুবানা হক, মাহমুদ হাসান খান বাবু, এম এ রহিম ফিরোজ, আসিফ ইব্রাহিম, ফয়সাল সামাদ, নাভিদুল হক, ভিদিয়া আমৃত খান, ইনামুল হক খান বাবলু, মিজানুর রহমান।

চট্টগ্রাম সম্মিলিত পরিষদের ছয়জন বিজয়ী হন। তারা হলেন- সৈয়দ নজরুল ইসলাম, এ এম শফিকুল করিম খোকন, মো. হাসান জেকি, তানভির হাবিব, আহসানুল হক, রাকিবুল আলম চৌধুরী। ফোরামের বিজয়ী তিনজন হলেন- এম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আব্দুস সালাম এবং মোহাম্মদ আতিক।

Jui  Banner Campaign
ট্যাগ: তৈরি পোশাকবিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT