চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজন-আরিফদের সাথে যুক্ত হলেন অনুরাগ কাশ্যপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ন ১৫, জুলাই ২০২১
বিনোদন
A A

বাংলাদেশের পরিচালক-প্রযোজক বিজন ইমতিয়াজ ও আরিফুর রহমানের ‘গুপী বাঘা প্রোডাকশন্স’ এর চলচ্চিত্রে প্রযোজক হিসেবে যুক্ত হলেন ভারতীয় জনপ্রিয় পরিচালক ও প্রযোজক অনুরাগ কাশ্যপ।

যে সিনেমার সাথে তিনি যুক্ত হয়েছেন, সেটির নাম একা (সলো)। পরিচালনায় আছেন কলকাতার পরিচালক সুমন সেন।

‘একা’ চলচ্চিত্রটি এবছর ফ্রেঞ্চ ইন্সটিটিউটের লা ফেব্রিক-এ নির্বাচিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নির্মাতাদেরকে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে পরিচয় করিয়ে দেয় লা ফেব্রিক।

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব চলাকালেই কয়েক দফা বৈঠকে এই যৌথ পথচলা আনুষ্ঠানিক রূপ নিয়েছে বলে জানিয়েছে গুপী বাঘা প্রোডাকশন।

এই প্রকল্পে আগেই যোগ দিয়েছেন ফরাসি প্রযোজক ডমিনিক ভেলিন্সকি। বাংলাদেশের আরিফুর রহমান এবং বিজন ইমতিয়াজের গুপী-বাঘা প্রোডাকশন্সও প্রযোজনার দায়িত্বে আছে।

বিপ্লব নামের এক ৫৬ বছর বয়সী এক ডায়াবেটিকস বিমা এজেন্টকে ঘিরে ‘একা’ ছবির গল্প। প্রতি সকালে ভিড় বাসে চেপে অফিস যাওয়ার পথে শহরের মূল একটি চত্বরে নির্মাণাধীন এক বিশাল ভাস্কর্যের পায়ের আঙ্গুলে চোখ যায় তার। নীল তেরপালে ঢাকা ভাস্কর্যটি একজন সাধারণ মানুষের। নির্মাণ কাজ শেষ হলে তা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

Reneta

ছবি গল্প যত গভীরে যায়, বিপ্লবের হতাশা তত বাড়তে থাকে। ব্যর্থতার পাল্লা ভারী হতে থাকে। নিজেকে ভালবাসায় ব্যর্থ মনে হয়। সমাজের প্রতি ক্ষোভ জন্মাতে থাকে। একসময়ে তার অনুশোচনা ক্ষোভে রূপ নেয়। প্রতিবাদী হয়ে ওঠেন তিনি। একসময় তিনি ডাক দেন বিদ্রোহের। সেই বিদ্রোহ শক্তিশালী গণ বিদ্রোহে রূপ নিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে।

ছবি প্রসঙ্গে ভ্যারাইটিকে অনুরাগ কাশ্যপ বলেন, ‘এমন কাজ খুঁজে পাওয়া আনন্দের যেখানে আসলেই কাজ করার সুযোগ আছে। ছবির আইডিয়া, স্ক্রিপ্ট ভালো লেগেছে। ফ্রান্স-বাংলাদেশ-ভারতের নির্মাতাদের একসঙ্গে হওয়ার এই সুযোগ পেয়ে আমি আনন্দিত’।

২০১৯ সালে গোয়ার ‘ফিল্ম বাজার’-এ অংশ নিয়েছিল ‘একা’। এরপর ২০২০ সালে অংশ নিয়েছে ‘টরিনো নেক্সট’-এ। ছবির শুটিং শুরু হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে।

ডমিনিক ভেলিন্সকি ছবি প্রসঙ্গে বলেন, ‘বিজন ও আরিফুর যখন গোয়াতে সুমন সেনের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন এবং ‘একা’ সম্পর্কে ধারণা পাই, আমি সেখানেই রাজি হয়ে যাই। নানা দেশের মানুষদের একটি দল পেয়ে এখন আমি আরও গর্বিত।’

সুমন সেন বলেন, ‘আমার জন্য খুবই বিশেষ মুহূর্ত এটি। গল্পটি নানা দেশের অনেক মানুষকে এক সুতোয় বেঁধেছে বলে আমি আনন্দিত। অনুরাগের উপস্থিতি ছবির প্রযোজনাকে ভিন্ন ধাপে নিয়ে যাবে এবং লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’

ধ্রুব জাগাসিয়া ও অক্ষয় ঠাকরের সঙ্গে অনুরাগের প্রযোজনা সংস্থা ‘গুড ব্যাড ফিল্মস’র যাত্রা শুরু হয় ২০২০ সালে।

বিজন ইমতিয়াজ ২০২২ সালে পরিচালনা করবেন ‘প্যারাডাইস’ নামের একটি সিনেমা। বাংলাদেশের একটি বিচ্ছিন্ন দ্বীপের ১৪ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রকে নিয়ে ছবির গল্প। এরআগে ‘মাটির প্রজার দেশে’ নামে একটি সিনেমা নির্মাণ করে প্রশংসিত হয়েছেন তিনি।

এদিকে আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজের প্রযোজিত ‘মুভিং বাংলাদেশ’ এর কাজ চলছে। প্রযোজক হিসেবে সঙ্গে আছেন ফ্রান্সের ট্রান বিচ-কুয়ান ও তাইওয়ানের প্যাট্রিক মাও হুয়াং। ছবিটি পরিচালনা করছেন নুহাশ হুমায়ূন। ছবির গল্প রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’ এর প্রতিষ্ঠাতা ইলিয়াসকে ঘিরে।

Jui  Banner Campaign
ট্যাগ: অনুরাগ কাশ্যপএকাকান চলচ্চিত্র উৎসবলা ফেব্রিকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT