চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জোলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ন ২৭, জুলাই ২০১৭
বিনোদন
A A

বিচ্ছদের প্রায় বছর পূরণ হতে চললো হলিউডের আলোচিত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির। এই মাঝের সময়টায় জল অ-নে-ক দূর গড়িয়েছে। ডিভোর্সের মামলা নিয়ে দৌড়াতে হয়েছে আদালতেও। সব মিলে কেমন ছিল সে দিনগুলো? এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন আঞ্জেলিনা জোলি। কিন্তু ঠিক কী কারণে বা কার জন্য তাদের মধ্যে ছাড়াছাড়ি হলো, সেটা নিয়ে অনেকটা নিরব ছিলেন জোলি।

তবে বিচ্ছেদের পর লস ফেলিজের নতুন বাড়ির পরিবেশটা তার সন্তানদের জন্য বেশ কাজে দিয়েছে। এর ফলে তারা খুব দ্রুত পরিবর্তনটা মানিয়ে নিতে পেরেছে। জোলি আর ব্র্যাড পিটের ঘরে ছয়টি সন্তান রয়েছে। সন্তানদের সাহস নিয়েও বেশ উচ্ছ্বসিত সে। পিটের সঙ্গে বিচ্ছেদের পর থেকে আইনিভাবে সন্তানদের দেখাশোনা করার ভার জোলির। ছয় সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স ও ভিভিয়ানকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে একটি নতুন বাড়িতে উঠেছেন জোলি। জোলি বলেন, ‘তারা সত্যি বেশ সাহসী। তারা আমাদের ডিভোর্স নিয়ে মোটেও উদ্বিগ্ন ছিল না। ‘

এই দম্পতির একটু ভিন্ন ধাঁচের লাইফ স্টাইল তাদের সন্তানদের বেড়ে ওঠার ক্ষেত্রে কোন বাঁধা হয়নি বলেও জানান জোলি। বরং এটা তাদের জন্য একটা সুযোগ।

জোলি বলেন, ‘আমি যখন বেড়ে উঠছিলাম, তখন আমার মায়ের জন্য খুব দুশ্চিন্তা হতো। আমি চাই না আমার সন্তানেরাও আমার জন্য দুশ্চিন্তা করুক। আমি মনে করি, তাদের সামনে কান্না করার চেয়ে শাওয়ারের নিচে কান্না করা ভালো। তাদের জানা দরকার, সবকিছু ঠিকঠাক আছে, এ সম্পর্কে আপনি নিজে নিশ্চিত না হলেও।’

বিচ্ছেদের বছরটা খুব সুখের যায়নি অ্যাঞ্জেলিনা জোলির । মুখের কিছু অংশ প্যারালাইসিস হয়ে গিয়েছিল। হাইপারটেনশনেও ভুগেছেন। চিকিৎসা করিয়ে এখন অবশ্য সম্পূর্ণ সুস্থ। কিন্তু ভয় পেয়েছিলেন সন্তানদের জন্য। তারা না আবার দুশ্চিন্তায় পড়ে যায়। ভ্যারাইটি, সিএনএন।

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: আঞ্জেলিনা জোলিবিচ্ছেদব্রাড পিট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT