চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বিভাগ নিয়ে ঢালাও মন্তব্যে প্রধান বিচারপতির অসন্তোষ

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
২:৩০ পূর্বাহ্ন ০৫, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

বিচার বিভাগ নিয়ে ঢালাও মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, মানহানিকর কথা বললে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুন্ঠাবোধ করবে না সর্বোচ্চ আদালত। তিনি আরো বলেন নিম্ন আদালত স্বাধীনভাবে কাজ করছে, সেখানকার কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ আসলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

পল্টন থানায় দায়ের করা তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্ট জামিন দিলে এর বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ৫ জুলাই আদেশ দেওয়ার কথা থাকলেও এই সময়ে একটি মেডিকেল রিপোর্ট প্রধান বিচারপতির নজরে আনেন ফখরুলের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এসময় তিনি বিচার বিভাগ নিয়ে মন্তব্য করেন।

খন্দকার মাহবুব হোসেনের মন্তব্যের জবাবে প্রধান বিচারপতি বিচার বিভাগ নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য না করার আহ্বান জানান এবং তার নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন আইনজীবীদের।

পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের উপর কোনো আদেশ না দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে ৮ জুলাই একটি প্রতিবেদন দিতে সরকারকে নির্দেশ দেন আপিল বিভাগ।

এ বিষয়ে মাহবুব হোসেন বলেন, নিম্ন আদালত কাগজে কলমে স্বাধীন থাকলেও আসলে স্বাধীন না। এখানে রাজনীতিক প্রেসার রয়েছে। নিম্ন আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়নি বলেই অনেক ঘটনা ঘটেছে। আর এর জন্য আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

এটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিচার বিভাগ সম্পূর্ণ নিরপেক্ষভাবে, সবার প্রতি সমান বিচার ও আচরণ তারা করে যাচ্ছেন। যখনই কোনো বিচারক সম্পর্কে অভিযোগ এসেছে, উনি সাথে সাথে পদক্ষেপ নিয়েছেন। মানহানিকর বক্তব্য দেওয়া হলে প্রধান বিচারপতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবেন না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এস কে সিনহামির্জা ফখরুলহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলে আকাশে উড়ছে হাজারো কাক, কিসের ‘অশুভ সংকেত’?

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন

মার্চ ২৬, ২০২৬

এবারের স্বাধীনতা দিবস ভিন্নমাত্রায় উদযাপিত হচ্ছে: মির্জা ফখরুল

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবি: একের পর এক মিলছে মরদেহ, জানা যাচ্ছে পরিচয়

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT