চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতির সাথে ব্রিটিশ হাইকমিশনারের আলোচনা

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৬:১৫ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০২৪
আদালত
A A

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সহ দুই সদস্যের একটি প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় দেশের বিচার বিভাগের স্বাধীনতা প্রাতিষ্ঠায় প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন ব্রিটিশ হাইকমিশনার।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে বাংলাদেশের প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের আওতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালতের বিচারকগণের বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়ন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ বিচার বিভাগের আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে ব্রিটিশ হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তিনি বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতি ব্রিটিশ হাইকমিশনারকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ বলে আশ্বাস প্রদান করেন। ব্রিটিশ হাইকমিশনারও বাংলাদেশের বিচার বিভাগের যুগোপযোগীকরণে উভয় রাষ্ট্রের পারস্পরিক সহযোগীতার উপর গুরুত্ব আরোপ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধান বিচারপতিব্রিটিশ হাইকমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT