চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতি সিনহা ইস্যু তার বক্তব্যেরই সঠিকতা প্রমাণ করছে

এখলাসুর রহমানএখলাসুর রহমান
২:৫২ অপরাহ্ন ২৭, আগস্ট ২০১৭
মতামত
A A
প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

দেশ ও বিদেশের আলোচিত ও সমালোচিত ব্যক্তি হয়ে উঠছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ষোড়শ সংশোধনী বাতিল ইস্যুতে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ আজ মুখোমুখি।সরকার দলীয় কিছু মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিনহার বিরুদ্ধে রাজপথে কর্মসূচী দিয়ে যে সিনহারই রায় পর্যবেক্ষণের বক্তব্যের সঠিকতা প্রমাণই করে চলছেন সেটা হয়তো তাদের বোধে কাজ করছেনা। ছিঁচকে উকিল, সংখ্যালঘু, মনিপুরী উপজাতি, বিএনপির ইন্ধনপুষ্ট কুচক্রি প্রভৃতি বিশেষণের ঝড় উঠছে সিনহার ললাটে। কেউ কেউ তাকে পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটামও দিচ্ছেন। ঈদুল আজহার পরে কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়ার ঘোষণা দিচ্ছেন তারা।

আর বিএনপি সুরেন্দ্র কুমার সিনহার পক্ষে অনবরত সাফাই গেয়ে চলছেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদ হারিয়েছে। এক্ষেত্রে বিএনপি যদি সরকার দলে থাকতো তখন কি তারা সুরেন্দ্র কুমার সিনহার রায়কে মেনে নিত? বিএনপি নেতাদের এই সাফাই গাওয়াতে সরকার দল আরও বেশি ক্ষিপ্ত হচ্ছে কারণ এতে তারা ধরে নিচ্ছে সুরেন্দ্র কুমার সিনহা হয়তো তাদের ইন্ধনেই ষোড়শ সংশোধনী বিল বাতিল করেছে। এতে বিরাট কোন দুরভিসন্ধি রয়েছে। আর সরকার দলের বিরোধিতা যতো বাড়ছে বিএনপির সমর্থন, সাফাইও তত বাড়ছে। এতে তারা ধরে নিচ্ছে একমাত্র সুরেন্দ্র কুমার সিনহাই এ সরকারকে সরিয়ে দিতে পারে। তাই যে কোন মূল্যে তার পদত্যাগ ঠেকাতে হবে। জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করেছে ফ্যাতনা ফ্যাসাদ প্রতিরোধ কমিটি। তারা সুরেন্দ্র কুমার সিনহাকে দেশে ফ্যাতনা ফ্যাসাদ সৃষ্টিকারী বলে আখ্যায়িত করছে।

কিন্তু প্রশ্ন, এই ফ্যাতনা ফ্যাসাদ প্রতিরোধ কমিটির সকলে কি ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও তার পর্যবেক্ষণ পড়েছে? না জেনে, না পড়ে, না বুঝে হৈ-চৈ করাটাও কি ফ্যাতনা ফ্যাসাদ সৃষ্টি নয়?সরকারের একজন পূর্ণমন্ত্রী। সুরেন্দ্র কুমার সিনহাকে ছিঁচকে উকিল ও আরেকজন সাবেক মন্ত্রী সংখ্যালঘু, মনিপুরী ও উপজাতি বলে গালি দিয়েছেন। আরেকজন সাবেক বিচারপতি বলেছেন সুরেন্দ্র কুমার সিনহা শান্তি কমিটির সদস্য ছিলেন। এটা নাকি সিনহা নিজের মুখেই বলেছেন। কথা হচ্ছিল ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও তার পর্যবেক্ষণ নিয়ে। কিন্তু এগুলো কতোটা প্রাসঙ্গিক ও পরিপক্ক বক্তব্যের পরিচয় বহন করে? সুরেন্দ্র কুমার সিনহা পাকিস্তানের প্রধানমন্ত্রীর অপসারণের প্রসঙ্গ এনে বাংলাদেশের প্রধান মন্ত্রীকে থ্রেট করেছেন এমন কথাও বলা হচ্ছে। আরও বলা হচ্ছে সুরেন্দ্র কুমার সিনহা তার রায় পর্যবেক্ষণে বঙ্গবন্ধুকে খাটো করেছেন।

আবার ২৩ আগস্ট ২০১৭ বাংলা ট্রিবিউন নিউজে শিরোনাম হয়েছে, পাকিস্তান প্রসঙ্গে প্রধান বিচারপতির কথা গণমাধ্যমে ভুলভাবে এসেছে : অ্যাটর্নি জেনারেল

প্রধান বিচারপতির সাথে অ্যাটর্নি জেনারেলের কথার উল্লেখ করে মাহবুবে আলম বলেন, আমি বললাম, দেখেন, বাইরে অবস্থা খুব উত্তপ্ত। এখন লম্বা সময় দিয়ে দেন (শৃংখলা বিধির গেজেট প্রসঙ্গে) উত্তপ্ত অবস্থা কাটুক, তারপর গভর্নমেন্ট এটা দেখবে। তখন উনি (প্রধান বিচারপতি) বললেন, উত্তপ্ত তো আমরা করিনি। আমরা একটা রায় দিয়েছি, আর এটা নিয়ে আপনারা এতো আলাপ করছেন।পাকিস্তানের রায়ের পর তো প্রাইম মিনিস্টারও চলে গেল, কিন্তু সেখানেতো কিছু হয়নি। এরপর থেকে আমি (এস,কে সিনহা) প্রাইম মিনিস্টারকে সরিয়ে দিতে পারব বলেও দাবী করা হচ্ছে, সেটা ঠিক নয়।এস, কে সিনহার ষোড়শ সংশোধনীর রায় ও তার রায় পর্যবেক্ষণ নিয়ে যারা দেশময় তোলপাড় করছেন তাদের কতজন ৭৯৯ পৃষ্ঠার এই রায়টি পড়েছেন? যে রায় নিয়ে এত হৈ চৈ এতে লেখা আছে, no nation no country is made of or by one person. it we want to truly live up to the dream of sonar bangla as advocated by our father of the nation, we must keep our selves free from this suicidal ambition and addiction of I ness that only one person or one man did all this and etc.এই অংশে কোথায় বঙ্গবন্ধুকে খাটো করা হল?

এস, কে সিনহা তার রায় পর্যবেক্ষণে ১৯৭০ এর নির্বাচনে গণপরিষদ সদস্যদের ভূমিকার কথাও উল্লেখ করেন। তারা যে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের অন্যতম সহযোদ্ধা ছিলেন এতে কার সন্দেহ?১৯৭০ এর নির্বাচনে এই গণপরিষদ সদস্যদের জয়লাভই কি স্বাধীনতা অর্জনকে অনিবার্য করে তুলেনি? কিন্তু বর্তমান আওয়ামী প্রজন্ম কি এই গণপরিষদ সদস্যদের চেনে? এখন কেউ কেউ বলছে সুরেন্দ্র কুমার সিনহা শান্তি কমিটির সদস্য ছিল। এটা যদি সত্য হয়ে থাকে যখন তাকে প্রধান বিচারপতি করা হয় তখন তারা তা বলেননি কেন? আর এখন বলা হচ্ছে সিনহা নিজে বলেছেন যে, তিনি শান্তি কমিটির সদস্য ছিলেন। কিন্তু প্রকৃত ঘটনা কী? যুদ্ধাপরাধীর বিচার ইস্যুতে প্রসঙ্গক্রমে তিনি একবার বলেছিলেন, ধরেণ, আমি শান্তি কমিটির সদস্য ছিলাম। কিন্তু জ্বালাও পোড়াও ও খুন, ধর্ষণ করিনি। এখন এসব মানবতাবিরোধী অপরাধ আর এই অপরাধ কি এক হবে? দেশজুড়ে সমালোচনার প্রতিক্রিয়ায় বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, তার বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে আসেনি, মিসকোট হয়েছে।

Reneta

তার একটি পর্যবেক্ষণ নিয়ে সরকার দলের আন্দোলনের কর্মসূচী ও বিএনপির পক্ষাবলম্বন দুটোই সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যের প্রাসঙ্গিকতাকে যথার্থ করে তুলছে।কারণ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে এই দুটো দলই ক্ষমতাসীন হয়েছে। একটি সাবেক ও আরেকটি বর্তমান। এস, কে সিনহাকে নিয়ে তাদের লাগামহীন উত্তেজিত বক্তব্য তার পর্যবেক্ষণ বক্তব্যের যথার্থতা প্রমাণে সহায়ক নয় কি? বিচারকের রায়ের পর্যবেক্ষণ বাতিলের দাবীতে রাজপথে আন্দোলন নিশ্চয়ই পরিপক্কতাজনিত আচরণ নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অপসারণের রেফারেন্স মানে এদেশীয় প্রধানমন্ত্রীকে অপসারণের হুমকি এটা কি কোন পরিপক্ক ধারনা হল?

ধরেণ, আমি শান্তি কমিটির সদস্য ছিলাম, এতেই বলা যে সুরেন্দ্র কুমার সিনহা শান্তি কমিটির সদস্য ছিল, এটা কি কোন পরিপক্ব বক্তব্য? বিচারকের অপসারণের ক্ষমতা সংসদের নিকট হতে চলে যাওয়ায় বিএনপি উল্লসিত হয়ে এস, কে সিনহার পক্ষে সাফাই গেয়ে চলছে। সিনহা যে জিয়ার শাসনামলকে অবৈধ বলেছেন সেটা বিএনপি নেতারা শুনছেন না অথবা শোনার চেষ্টা করছেন না এগুলো কি অপরিপক্বতা প্রমানে যথেষ্ট নয়?

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতো এদেশের প্রধানমন্ত্রীকেও অপসারণ করবেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এরকম ভাবনা কি পরিপক্ক প্রমাণ দেয় না অপরিপক্কতার? দেশে অগণতান্ত্রিক সামরিক সরকার এলে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে আর লাভবান হবে বিএনপি, এই ভাবনা কি কোন পরিপক্ক ভাবনা? তারা তাদের লাভের দিক না বুঝেই যে কেবল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দিকটাই ভাবছে এ ভাবনা কি অপরিপক্কতাদুষ্ট নয়? আর আওয়ামী লীগ আন্দোলন করে রায় বদলে দিলে তাদের সরকারের আমলে যে বিচারবিভাগের স্বাধীনতা নেই বিরোধী পক্ষের এই বক্তব্যের সত্যতা প্রমানিত হয় এটা বুঝতে না পারা কি অপরিপক্কতা নয়? তারা নিজেরাই নিজেদের সরকারের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছে!আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ দাবীদার দল তবু এর কতিপয় নেতার মুখ হতে সুরেন্দ্র কুমার সিনহাকে সংখ্যালঘু, মনিপুরী উপজাতি বলে গালি দেয়াও কি স্ববিরোধিতা কিংবা অপরিপক্কতা নয়? এককথায় সুরেন্দ্র কুমার সিনহার ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণের বিভিন্ন প্রতিক্রিয়া সিনহার বক্তব্যকেই সুস্পষ্ট প্রমাণসিদ্ধ করে তুলছে। দেশ বিদেশে প্রকাশ্য হচ্ছে তার নজীর।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধান বিচারপতিষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT