চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতির দুর্নীতি অনুসন্ধান বন্ধে চিঠি: রায় মঙ্গলবার

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১১:৫১ পূর্বাহ্ন ১৩, নভেম্বর ২০১৭
আদালত
A A

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জয়নুল আবেদীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বন্ধে ‘সুপ্রিম কোর্ট প্রশাসনের’ দেওয়া চিঠির বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায় মঙ্গলবার।

সোমবার প্রকাশিত হাইকোর্টের কার্যতালিকায় মঙ্গলবারের রায়ের বিষয়টি জানা যায়।

এর আগে গত ৩১ অক্টোবর এ সংক্রান্ত রুলের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন।

এ মামলায় আদালতে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে পরামর্শ দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অ্যাডভোকটে প্রবীর নিয়োগী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

এ মামলায় দুদকের পক্ষে আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আর বিচারপতি জয়নুল আবেদীনের পক্ষে আছেন ব্যারিস্টার মইনুল হোসেন।

এর আগে বিচারপতি মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান বন্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সুপ্রিম কোর্টের দেওয়া চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

Reneta

সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ১৮ জুলাই সম্পদের হিসাব চেয়ে নোটিস দেয় দুদক। চলতি বছরের ২ মার্চ সুপ্রিম কোর্টের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে চিঠি দেয় দুদক।

এর জবাবে গত ২৮ এপ্রিল আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত একটি চিঠি দুদকে পাঠায় সুপ্রিম কোর্ট প্রশাসন। সে চিটিতে বিচারপতি জয়নুলের বিরুদ্ধে অনুসন্ধান সমীচীন  নয় বলে উল্লেখ করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অনুসন্ধানঅবসরপ্রাপ্ত বিচারপতিঅভিযোগআপিল বিভাগজয়নুল আবেদীনদুর্নীতিসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই: আইজিপি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT