চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতির আকষ্মিক পরিদর্শনের পর যা হল

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৮:০৮ অপরাহ্ন ১৬, আগস্ট ২০২০
- সেমি লিড, আদালত
A A

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় রোববার আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী আকষ্মিক পরিদর্শন করেন।

বিচারপতির এই আকষ্মিক পরিদর্শনের বিস্তারিত তথ্য একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে ধরে হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমানের দেয়া ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আনিত বিভিন্ন অভিযােগের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হােসেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মােহাম্মদ ইমান আলীকে এফিডেভিট শাখার বিভিন্ন সমস্যা চিহ্নিত করার জন্য পরিদর্শনের নির্দেশ প্রদান করেন। সে প্রেক্ষিতে রোববার বেলা ১২ টায় বিচারপতি মোহাম্মদ ইমান আলী সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখা পরিদর্শন করেন। এই পরিদর্শনকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং উভয় বিভাগের রেজিস্ট্রার ও স্পেশাল অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বিচারপতি মোহাম্মদ ইমান আলী এফিডেভিট শাখায় অধিক জনসমাগম দেখতে পান এবং ৪৩ ব্যক্তিকে সনাক্ত করেন। ঐ সকল ব্যক্তি এফিডেভিট শাখায় তাদের অবস্থানের পক্ষে কোন ব্যাখ্য প্রদান করতে পারেননি। পরবর্তিতে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের মধ্যে ৩৫ জন আইনজীবী ক্লার্ক এবং ৮ জন বহিরাগত ব্যক্তি, যারা আইনজীবী ক্লার্কদের সহায়তায় এফিডেভিট শাখায় প্রবেশ করেছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অন্যান্য সদস্যবৃন্দ এফিডেভিট শাখায় আসেন। এরপর তাদের কাছে ওই ৪৩ ব্যক্তির নাম ও পরিচয় সরবরাহ করা হয়। একপর্যায়ে ওই ৪৩ ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং তারা মুচলেকা দেয় যে, তারা এফিডেভিট শাখায় ভবিষ্যতে কোন শৃঙ্খলা ভঙ্গ করবেন না। এছাড়া, এফিডেভিট শাখার কর্মকর্তা-কর্মচারীদেরও আজ সতর্ক করা হয়।

সুপ্রিম কোর্ট মুখপাত্রের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আজকের পরিদর্শন কার্যক্রম বিষয়ে বিচারপতি মােহাম্মদ ইমান আলী একটি লিখিত প্রতিবেদন প্রধান বিচারপতির কাছ্র উপস্থাপন করবেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: বিচারপতিসুপ্রিমকোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT