চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতিকে প্রোটোকল না দেওয়ায় সাবেক জেলা জজকে জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

হাইকোর্টের একজন বিচারপতিকে ‘যথাযথ’ প্রোটোকল না দেওয়ায় ফেনীর সাবেক জেলা ও দায়র জজ ফিরোজ আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

এই জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে ৭ দিন কারাভোগ করতে হবে বলেও জানান আদালত।

এই বিষয়ে আদালত অবমাননার রুলের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন।

রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঢাকার বাইরে গেলে সংশ্লিস্ট জেলা ও দায়রা জজ কীভাবে তাদের প্রোটোকল দেবেন সে ব্যাপারে সার্কুলার জারি করতেও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে ফিরোজ আলমের পক্ষে ছিলেন আইনজীবী ফয়সাল এস খান ও মইনুদ্দীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেক রাফি আহমেদ।

২০০৩ সালে অক্টোবরে তৎকালীন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ফেনী যান। তার ফেনী যাওয়ার বিষয়টি অবিহিত করার পরেও ফেনীর জাজশিপ থেকে কোনো প্রতিনিধি তার কাছে না আসায় এবং যোগাযোগ না করায় ওই বছরের ২৯ অক্টোবর হাইকোর্ট ফেনীর জেলা জজ মো. ফিরোজ আলমসহ তিনজনের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন।

Reneta

সে রুলের শুনানি শেষে বুধবার হাইকোর্ট রায় দেন। রায়ে অপর দুজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

Jui  Banner Campaign
ট্যাগ: বিচারপতিহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ফাইল ছবি

কলেজগুলোতে ঈদের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রীর প্রথমদিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT