চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভের সংবাদ পরিবেশন করতে গিয়ে গুলিতে নিহত সাংবাদিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ন ২২, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

নিকারাগুয়ায় সরকারবিরোধী সহিংস আন্দোলনের সংবাদ সরাসরি পরিবেশন করতে গিয়ে গুলিতে প্রাণ হারিয়েছেন এক সাংবাদিক। গত সপ্তাহে দেশটির দক্ষিণ উপকূলবর্তী ব্লুফিল্ডস শহরে এই ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে হিন্দুস্থান টাইমস জানায়: একটি ভিডিওতে দেখা গেছে, অ্যাঞ্জেল গাহোনা নামের স্থানীয় ওই সাংবাদিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত একটি টাকা গোনার মেশিনের বর্ণনা ফেসবুকে সরাসরি প্রচার করছিলেন। এসময় গুলির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মাথা থেকে রক্ত ঝড়তে থাকে।

স্থানীয় একজন সংবাদকর্মী বলেন, গুলি লাগার পর অ্যাঞ্জেল গাহোনা গড়াগড়ি করতে করতে একটি ভবনের কাছে চলে আসেন, তখন অন্যরা তার নাম ধরে চিৎকার করতে থাকেন এবং সহযোগিতার জন্য এগিয়ে আসেন।

সরকার কিংবা স্থানীয় রেডক্রসের পক্ষ থেকে এ ঘটনার বিস্তারিত কিছু না জানালেও তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে। তবে দেশটির গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

একটি পত্রিকায় বলা হয়েছে, বিক্ষোভকারীদের হাতে অস্ত্র ছিল, আবার সেখানে পুলিশও ছিল, তবে কার গুলিতে ওই সাংবাদিকের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Reneta

সিএনএন জানিয়েছে, সরকারবিরোধী ওই সহিংস আন্দোলনে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

অ্যাঞ্জেল গাহোনার মৃত্যুর আগেই সহিংসতার এই ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে বলে স্থানীয় রেডক্রস জানিয়েছে। আর দেশটির মানবাধিকার গ্রুপগুলো বলছে, এসব ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নিকারাগুয়াসাংবাদিক নিহত
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার: সড়কে ফিরেছে সব যানবাহন, খুলেছে শপিং মলও

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ স্কুল শুটিংয়ের ঘটনায় শোক সভা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই সংস্কারের পক্ষে স্পষ্ট জনরায়: আলী রীয়াজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস,  ছবি: সংগৃহীত।

গ্রহণযোগ্য নির্বাচন, তবে নারী প্রতিনিধিত্বে হতাশা: ইইউ পর্যবেক্ষণ মিশন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT