চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেএসপিতে বিজয়ের ১৮৪, প্রাইম ব্যাংক ৩৮৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ন ২৭, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এনামুল হক বিজয়। চলতি ডিপিএলে ছোটাচ্ছেন রানফোয়ারা। ৫ ম্যাচে ২টি করে ফিফটি ও সেঞ্চুরি হাঁকিয়েছেন। রোববারের শতকটা টেনে নিয়েছেন ক্যারিয়ারসেরা ইনিংসে। ফিরেছেন ১৮৪ রান করে।

বিকেএসপির ৪ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাটিংয়ে নামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ওপেনার বিজয়ের লিস্ট-এ ক্রিকেটে ক্যারিয়ারসেরা ১৮৪ রানের কল্যাণে ৫ উইকেট হারিয়ে ৩৮৮ তোলে প্রাইম ব্যাংক।

দুর্দান্ত ফর্মে থাকা বিজয় ব্যাট চালান সাবলীলভাবে। স্কোরবোর্ডে ১৪০ রান জমা হতেই তুলে নেন আসরের দ্বিতীয় শতক। সেঞ্চুরির পর রান তোলার পাশাপাশি খেলেন দৃষ্টিনন্দন বেশকিছু শট। ১৪২ বলে হাঁকান ১৮টি চার ও ৮টি ছয়। প্রথম ডাবলের ১৬ রান দূরে থেকে আসাদুজ্জামান পায়েলের শিকার হয়ে ফেরেন।

প্রাইম ব্যাংককে চারশ ছুঁইছুঁই স্কোর গড়ে দিতে ফিফটি ছাড়ানো ইনিংস খেলেছেন নাসির হোসেন। ৩২ বলে ৩ চার আর ৫ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার। চারে নামা মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে আসে ৩৮ রান, ৪৭ বলে ৪৭ রান আনেন ওপেনার সাহাদাত দিপু। ৩০ রান করেন অভিমানু ইসারান।

বিজয়ের দিনে তোপের মুখে পড়েছেন শাইনপুকুরের সব বোলারই। ১০ ওভারে ৮৮ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন আসাদুজ্জামান পায়েল। ৬৯ রান দিয়ে এক উইকেট তুলেছেন আলাউদ্দিন বাবু।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিপিএলডিপিএল-২০২২নাসিরপ্রাইম ব্যাংকবিকেএসপিবিজয়লিড স্পোর্টসশাইনপুকুর ক্রিকেট ক্লাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT